Saturday, April 4, 2026

নজর ২০২৪: সংগঠন জোরদার করতে এবার অসম সফরে অভিষেক

Date:

Share post:

বিপুল সঙ্খ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার বঙ্গে ক্ষমতা দখলের পর উত্তর-পূর্বে সংগঠন বিস্তারে মনোনিবেশ করেছে তৃণমূল(TMC)। ২৪-এর লোকসভা নির্বাচনে(Loksaba Election) প্রতিবেশী রাজ্যগুলিতে প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূলের। আর সেই লক্ষ্যে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সংগঠন মজবুত করতে এবার অসম সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)।

তৃণমূল সূত্রের খবর, আগামী ১১ মে অসম সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এই সফরে অসমে তৃণমূলের সংগঠনের দায়িত্বে থাকা সুস্মিতা দেব ও অসম তৃণমূলের সভাপতি রিপুন বোরার সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি অসমে একটি দলীয় অফিস উদ্বোধন করার কথা রয়েছে অভিষেকের। এরপর অসম থেকে মেঘালয়ে যাওয়ার কথা রয়েছে অভিষেকের। এই রাজ্যেও অল্পদিনে সংগঠন বিস্তারে যথেষ্ট সাফল্যের মুখ দেখেছে তৃণমূল। মেঘালয়ে মুকুল সাংমা সহ তৃণমূল নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উল্লেখ্য, ত্রিপুরার পাশাপাশি অসম ও মেঘালয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শক্তি খুইয়ে অথর্ব হয়ে পড়েছে কংগ্রেস। এই পরিস্থিতিতে উত্তর-পূর্বের কংগ্রেস নেতৃত্বরা তৃণমূলকেই বিজেপি বিরোধী শক্তি হিসেবে দেখতে শুরু করেছে। বহু নেতৃত্ব কংগ্রেস ছেড়ে যোগ দিচ্ছেন তৃণমূলে। আর সেই পথ ধরেই অসম-মেঘালয়েও ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন বাড়াতে চাইছে তৃণমূল।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...