Friday, April 3, 2026

Prithvi Shaw: জ্বরে আক্রান্ত পৃথ্বী শ, হাসপাতাল থেকে ছবি পোস্ট দিল্লির ব‍্যাটারের

Date:

Share post:

জ্বরে আক্রান্ত পৃথ্বী শ (Prithvi Shaw)। জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তিনি। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেন তিনি। দিল্লি ক্যাপিটালসের (DC) অংশ পৃথ্বী শ-এর জ্বর। রবিবার, পৃথ্বী হাসপাতাল থেকে তার ছবি শেয়ার করেছেন। পৃথ্বী জানিয়েছেন যে তিনি জ্বর থেকে সেরে উঠছেন। গত বহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলেননি পৃথ্বী। তিনি কেন খেলছেন না তা নিয়ে তখন কিছু জানাননি দিল্লির অধিনায়ক ঋষভ পন্থও।

এদিন সোশ্যাল মিডিয়ায় পৃথ্বী শ একটি ছবি পোস্ট করে লেখেন,”হাসপাতালের বিছানায় শুয়ে আছি। জ্বর থেকে সেরে উঠছি এবং হাসপাতালে ভর্তি হয়েছি। শীঘ্রই ফিরে আসব, আপনাদের প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ।

এদিকে রবিবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি দিল্লি ক‍্যাপিটালস। কিন্তু তার আগে দলের মধ্যে করোনার ঘটনা সামনে এসেছে। দিল্লি ক্যাপিটালসের একজন নেট বোলার কোভিড পজিটিভ পাওয়া গেছে, তারপরে তাঁকে এবং তাঁর রুমমেটকে আলাদা করা হয়েছে।

অতীতে দিল্লি ক্যাপিটালসে প্রায় ছয় জন করোনার ঘটনা ঘটেছে, যার মধ্যে কিছু খেলোয়াড় এবং সহায়ক স্টাফও আক্রান্ত হয়েছিলেন। আক্রান্ত হয়েছিলেন রিনি পন্টিং। যদিও এখন সবাই এর থেকে সুস্থ হয়ে উঠেছেন।

আরও পড়ুন:Virat Kohli: ফের প্রথম বলে আউট বিরাট, গোল্ডেন ডাকের রেকর্ড গড়লেন কোহলি

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...