Friday, April 3, 2026

ইন্সপেকশন কারের ধাক্কায় রেলের সিনিয়র টেকনিশিয়ানের দেহ ছিন্নভিন্ন

Date:

Share post:

শিয়ালদহ ডিভিশনের সিগন্যাল কন্সট্রাকশন বিভাগের কর্মী সিনিয়র  টেকনিশিয়ান ৪৫ বছরের অশোক বিশ্বাস কল্যাণীর কাছে লাইনে সিগন্যাল সমীক্ষার কাজ করছিলেন৷ সেই সময় ওই লাইন দিয়েই যাচ্ছিল শিয়ালদহ ডিভিশনের ইন্সপেকশন কারের ধাক্কায় লাইনে ছিন্নভিন্ন হয়ে যায় অশোকবাবুর দেহ৷ রেল সূত্রে খবর, এ ডি আর এম শিয়ালদহ যাচ্ছিলেন কৃষ্ণনগর সেকশন পরিদর্শনে। আর তখনই ঘটে দুর্ঘটনা। রেল কর্মীদের অভিযোগ দেহ দেখেই বোঝা যাচ্ছে আঘাতের তীব্রতা কতটা ছিল। ঘটনায় ক্ষোভে ফুঁসছেন রেলকর্মীরা কারণ তাঁদের দাবি, ইন্সপেকশন কারে শিয়ালদহ ডিভিশনের অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার নিজে ছিলেন৷ এছাড়া একাধিক বিভাগীয় প্রধানরাও  ছিলেন৷ কিন্তু দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির খোঁজ নিতে কেউ নামেননি ট্রেন থেকে।

আরও পড়ুন- সনাতন ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতি ফেরাতে হবে দেশে, দাবি রাজ্যপাল আরিফ খানের

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...