Saturday, April 4, 2026

পথ দুর্ঘটনায় মৃত্যু হল লোকসংগীতশিল্পী সহ দুজনের

Date:

Share post:

২৫ শে বৈশাখের ভোরে জলপাইগুড়ির ফুলবাড়ি সংলগ্ন জটিয়াখালিতে লোকসঙ্গীত শিল্পী সহ দুজনের মৃত্যু হয়েছে। মারাত্মক জখম হয়েছেন আরও ৬ জন। তাদের সকলকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সকলের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। মৃতদের নাম কল্যাণীর লোকসংগীত শিল্পী কৃষ্ণ বিশ্বাস এবং তাঁর গাড়িচালক ভোলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে নদিয়ার লোকসঙ্গীতের দলটি কোচবিহারে অনুষ্ঠান করতে গিয়েছিল। সেখান থেকে অনুষ্ঠান সেরে ফিরছিল তারা। একটি ছোট গাড়িতে চড়ে ফিরছিলেন ওই লোকসঙ্গীতের শিল্পীরা। তবে শিলিগুড়ি পৌঁছনোর আগেই ঘটে গেলো এই মর্মান্তিক দুর্ঘটনাটি। সোমবার ভোরে একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে এসে সজোরে ধাক্কা মারে ছোট গাড়িটি। দুর্ঘটনা গ্রস্ত গাড়িটিকে জলপাইগুড়ি থানার পুলিশ উদ্ধার করেছে। গাড়ির ভিতর থেকে বেশ কয়েকটি ছোট বাদ্যযন্ত্র, লোকসংগীত দলের সাইন বোর্ড উদ্ধার করে পুলিশ। ।

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...