Saturday, April 4, 2026

রবীন্দ্রনাথের নোবেল নিয়ে বিতর্কিত মন্তব্য বিধায়কের: দল অনুমোদন দেয় না, বললেন কুণাল

Date:

Share post:

রবীন্দ্র জয়ন্তীর সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। একটি ও অনুষ্ঠানে যোগ দিয়ে সিবিআই ও বিজেপিকে খোঁচা দিতে গিয়ে তৃণমূল বিধায়ক বলেন, ‘‘রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছিল। সেই কারণেই বাংলার ছেলেরা সেটি চুরি করে নিয়েছিল।’’ কিন্তু বিশ্ববরেণ্য কবিকে নিয়ে তাঁর এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্য বিতর্ক দানা বেঁধেছে। তাঁর দল তৃণমূলও বিষয়টি ভালোভাবে নেয়নি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন, “তিনি কী ভাবে বলেছেন তা জানা নেই। তবে এমন মন্তব্যকে দল অনুমোদন দেয় না। চটকদারি কথা বলতে গিয়ে তিনি তালগোল পাকিয়ে ফেলেছেন।”

প্রসঙ্গত, আজ।সোমবার ভাতারে তৃণমূলের তরফে পঁচিশে বৈশাখ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দেন স্থানীয় বিধায়ক মানগোবিন্দ অধিকারী। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানও করেন তিনি। এর পরই বেফাঁস মন্তব্য করে ফেলেন।

১৮ বছর পেরিয়ে গেলেও এখনোও রবীন্দ্রনাথের নোবেল চুরির ঘটনার কোনই কিনারা করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই প্রসঙ্গ টেনে ভাতারের তৃণমূল বিধায়ক আরও বলেন, ‘‘সিবিআই-সিবিআই করে এখন বিজেপি লাফাচ্ছে। সিবিআই কিন্তু সেই চুরি যাওয়া নোবেল খুঁজে বার করতে পারেনি। আজ সেই চুরি যাওয়া নোবেল খুঁজে বার করার জন্য আবার বাংলার পুলিশকে লাগানো হচ্ছে। সিবিআইকে বলা হয়েছে সমস্ত তথ্য দিতে।”

আরও পড়ুন- রাষ্ট্রদ্রোহ আইন খতিয়ে দেখা হবে: শীর্ষ আদালতে হলফনামা কেন্দ্রের

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...