Saturday, April 4, 2026

বর্ষায় ঝুঁকি এড়াতে চার মাস পিছোল বউবাজারের ক্ষতিগ্রস্ত অংশের কাজ

Date:

Share post:

বর্ষার(Monsoon)জেরে আরও চার মাস পিছিয়ে যাচ্ছে বউবাজারের(Boubazar)কাজ। ঝুঁকি এড়াতে আপাতত বউবাজারের ক্ষতিগ্রস্ত অংশে কাজ বন্ধ রাখছে KMRCL৷ বর্ষা দীর্ঘতর হলে সেই কাজ আরও পিছিয়ে যাবে। আগামী সপ্তাহেই বউবাজার আসবেন KMRCL-এর এক্সপার্ট কমিটির সদস্য ভূ-বিশেষজ্ঞ প্রফেসর লিওনার্দো জন ইন্ডিকেট যিনি গতবার বউবাজারের যাবতীয় রিপোর্ট বানিয়েছিলেন। অন্যদিকে নতুন করে মাটি পরীক্ষা করতে চলেছে আই আই টি রুরকি।বউবাজারের মাটি পরীক্ষার রিপোর্ট অবধি অপেক্ষা।

অপরদিকে বন্ধ হয়েছে জল বেরনো। যে এগারোটি জায়গা থেকে ক্রমাগত জল বেরচ্ছিল তা গ্রাউটিং করে পুরোপুরি বন্ধ করে দেওয়া করে দেওয়া হয়েছে। তবে জল বেরনো বন্ধ মানেই গ্রাউটিং বন্ধ করে দেওয়া হবে এমনটা নয়। এক্সটেনসিভ গ্রাউটিংয়ের কাজ চলবেই। এর পাশে আরও একটি স্বস্তির খবর, সুড়ঙ্গ নীচের অংশে বন্ধ হয়েছে মাটির নড়াচড়া। বিভিন্ন জায়গায় বসানো মিটারে তা ইতিমধ্যেই ধরা পড়েছে। ফলে সেটেলমেন্ট হওয়ার আর কোনও সম্ভাবনা নেই। তাই কোনওবাড়িতে নতুন করে ফাটল ধরবে না বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:একাধিক সম্পর্ক ছিল পল্লবীর, এই কথা ফাঁস করেছিলেন খোদ অভিনেত্রীর মা

২০১৯ সালের মতো এবারও সমস্যার কারণ ছিল জল চুঁইয়ে ঢোকা। টানেল বোরিং মেশিন বার করার প্রকোষ্ঠের প্রায় ৩৩.৩ মিটার নীচ থেকে ক্রমাগত জল বেরিয়ে আসছিল। মাটির নীচের প্রায় ৩৮ মিটার অংশের মধ্যে থেকে প্রায় ৯ মিটার অংশ যা এসপ্ল্যানেডের দিকের সেখানেই শুরু হয় এই সমস্যা।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...