Friday, April 3, 2026

ক্যামাক স্ট্রিটে অভিষেকের সঙ্গে বৈঠকে উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্ব, আজই তৃণমূলে অর্জুন?

Date:

Share post:

রবিবাসরীয় সকালে জোর খবর বাংলার রাজনৈতিক মহলে। আজই বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিতে পারেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। এই জল্পনা যখন তুঙ্গে তখন এই রবিবার বিকেল সোয়া তিনটা নাগাদ ক্যামাক স্ট্রিটের অফিসে উত্তর ২৪ পরগনার দলের বিধায়ক-নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

তাঁর পৌঁছনোর বেশ কিছুক্ষণ আগেই ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছে যান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক, আমডাঙার বিধায়ক রফিকুর রহমান। সেখানে উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি।

অন্য দিকে, দুপুর আলিপুরের একটি অভিজাত হোটেলে ঢোকেন অর্জুন সিং। এখান থেকেই কি ক্যামাক স্ট্রিট যাবেন? চলছে জল্পনা।



Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...