Saturday, June 13, 2026

কোয়াড সামিটে যোগ দিতে জাপানে পৌঁছেই ট্যুইট মোদির

Date:

Share post:

কোয়াড সামিটে যোগ দিতেই জাপান সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক বৈঠক ও কর্মসূচি রয়েছে তাঁর। ২৩ এবং ২৪ মে টোকিওতে কোয়াড কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী। রবিবারই জাপানের উদ্দেশে রওনা হন মোদি। সোমবার ভোরেই টোকিওতে পা রেখেছেন তিনি। বিমানবন্দরে পা রাখতেই মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।


আরও পড়ুন:পোলিওতে আক্রান্তের হদিশ,চিকিৎসকদের কপালে ভাঁজ



ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপান হল কোয়াড অন্তর্ভুক্ত দেশ। তাঁদের রাষ্ট্র নেতাদের মধ্যে আলোচনার জন্যই এই সামিটের আয়োজন করা হবে। দুই দিনের সফরে, প্রধানমন্ত্রী মোদি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা হবে এই সামিটে। পাশাপাশি আছে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক। সূত্রের খবর, ৪০ ঘণ্টায় মোট ২৩টি বৈঠক করবেন মোদি।




সোমবার জাপানে পৌঁছেই একটি ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লেখেন, “টোকিওতে অবতরণ করলাম। কোয়াড নেতাদের সঙ্গে বৈঠক সহ একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে”। মোদির বৈঠকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ছাড়াও চিনের আগ্রাসনী নীতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...