Tuesday, April 7, 2026

পল্লবীর পরে ফের মডেল-অভিনেত্রীর রহস্যমৃত্যু

Date:

Share post:

পল্লবী দে-র অস্বাভাবিক মৃত্যুর পরে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করেছিলেন, “মেনে নিতে পারলাম না”। ঘটনার ১০ দিনের মধ্যেই নাগেরবাজারের (Nagerbazar) রামগড় কলোনির ফ্ল্যাট থেকে উদ্ধার হল সেই অভিনেত্রী বিদিশা দে মজুমদারের (Bidisha Dey Majumder) ঝুলন্ত দেহ। বিদিশার দেহ ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে।

পল্লবীর রহস্যমৃত্যুর পর ফেসবুকে তা নিয়ে পোস্ট করেছিলেন বিদিশা। পল্লবীর ছবি শেয়ার করে লিখেছিলেন, “মানে কী এ সব”। “মেনে নিতে পারলাম না”। বুধবার, নাগেরবাজারের ফ্ল্যাট থেকে সেই মডেল-অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশ সূত্রে খবর, দেহটি গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গিয়েছে। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। মিলেছে একটি সুইসাইড নোটও। তবে, এটি আত্মহত্যা না মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- সিবিআই দফতরে নথি জমা অনুব্রতর, ফের তলব শুক্রবার

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...