Friday, April 3, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইপিএল ২০২২ চ‍্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। রবিবার তারা ৭ উইকেটে হারাল রাজস্থান রয়‍্যালসকে। ম‍্যাচে দুরন্ত ব‍্যাটিং শুভমন গিলের। বল হাতে তিন উইকেট নিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

২) আইপিএল ২০২২ বেগুনি টুপির দখল নিলেন যুজবেন্দ্র চ‍্যাহাল। কমলা টুপির মালিক রাজস্থান রয়্যালসের জস বাটলার। ১৭ ম্যাচে ৮৬৩ রান করেছেন তিনি।

৩) এশিয়া কাপ হকির সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আটকে গেল ভারত । রবিবার এশিয়া কাপ হকির সুপার কাপে মালোয়েশিয়ার কাছে আটকে গেল ভারতীয় হকি দল। খেলার ফলাফল ৩-৩।

৪) অনন্য নজির গড়ল দেশের সব থেকে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল। রবিবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জার্সি তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল আইপিএল।

৫) উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে হতাশ নন ইয়র্গেন ক্লপ। বরং তিনি বলেন, ‘দ্য রেডস’ নিজেদের শক্তি বাড়িয়ে পরের বার প্রত্যাঘাত করবে। হুঙ্কারের ভঙ্গিতে তিনি ঘোষণা করেন এই কথা।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...