Friday, April 3, 2026

সিবিআইয়ের নির্দেশে নিজাম প্যালেসে নথি জমা এসএসসির তিন মামলাকারীর

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলাকারীর পক্ষে তিন জন নিজাম প্যালেসে গিয়ে নথি জমা দিলেন। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ মামলাকারীদের পক্ষে অনিন্দিতা বেরা, দীপঙ্কর মান্না এবং মিলন দাস তাঁদের মামলার বিভিন্ন নথি নিয়ে সিবিআই দফতরে হাজির হন। এগুলির মধ্যে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার নিয়োগ দুর্নীতির মামলার নথিও রয়েছে। সিবিআই অফিসাররা এই সমস্ত নথি খতিয়ে দেখছেন। জানা গিয়েছে এই সমস্ত নথি খতিয়ে দেখে আগামী সপ্তাহে আরেক মামলাকারী ববিতা সরকারকে নিজাম প্যালেস ডাকা হতে পারে। তারপর তার বয়ানের সঙ্গে নথিগুলি মিলিয়ে দেখা হবে।

i

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...