Saturday, April 4, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ঐতিহাসিক জামা মসজিদের চূড়া

Date:

Share post:

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ঐতিহাসিক জামা মসজিদের একাংশ! সোমবার সন্ধ্যায় দিল্লিতে প্রবল বৃষ্টির এবং ব্যাপক ঝড়ের জেরে বিখ্যাত এই মসজিদের চূড়ার একাংশ ভেঙে গিয়েছে। অন্যান্য আরও বেশ কিছু ক্ষতি হয়েছে এই মসজিদের। জামা মসজিদের শাহি ইমাম জানিয়েছেন , পাথরের আঘাতে দুই জন আহত হয়েছেন। বৃষ্টির ফলে পাথরগুলি আলগা হয়ে মসজিদের একটি মিনার ও অন্যান্য অংশ থেকে নিচে গড়িয়ে পড়ে যায়। গম্বুজের ২-৩টি টুকরো মাটিতে পড়ে আছে। অবিলম্বে সেগুলি না সরালে এর সামনের দেয়াল এবং মাঝখানের পুরো গম্বুজটি ক্ষতিগ্রস্ত হবে।


আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ


ইমাম আরও জানান, “মূল গম্বুজের চূড়া ভেঙে পড়ে গেছে। আরও ক্ষতি ঠেকাতে এটির জরুরি ভিত্তিতে মেরামত প্রয়োজন। মসজিদের কাঠামোর কিছু পাথরও ঢিলে হয়ে গিয়েছে। আমি প্রত্নতাত্ত্বিক গুরুত্ববিশিষ্ট এই মসজিদটি অবিলম্বে মেরামতের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেব”


দিল্লি ওয়াকফ বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতি পরিদর্শন ও মূল্যায়নের জন্য একটি দলকে জামা মসজিদে পাঠানো হয়েছে।


সোমবার রাতে ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিপর্যস্ত নয়াদিল্লির একাধিক এলাকা। প্রায় একশো গাছ উপড়ে পড়েছে রাস্তায়। ভেঙে পড়েছে একাধিক বাড়ি। ঝড় প্রাণ কাড়ল দুই দিল্লিবাসীরও।সোমবার সন্ধ্যার পর পর হঠাৎ ঘূর্ণি হাওয়া শুরু হয়। নয়াদিল্লি এবং মধ্য দিল্লিতে রাস্তায় আছড়ে পড়ে একের পর গাছ। গাছ চাপা পড়ে পার্কিং লটে থাকা গাড়িগুলি দুমড়ে মুচড়ে যায়। একাধিক বাড়ির টিনের ছাদ উড়ে গিয়েছে।প্রশাসন সূত্রে খবর, ছোট বড় মিলিয়ে প্রায় ৮০টি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...