Thursday, April 2, 2026

Argentina: ইউরো সেরা ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা ট্রফি চ‍্যাম্পিয়ন আর্জেন্তিনা

Date:

Share post:

ইউরোপ এবং লাতিন আমেরিকার মধ‍্যে কে সেরা? বুধবার মধ‍্যরাতে এই লড়াইয়ে নেমেছিল যুযুধান দুই দল। এই দুই দল হল ইউরো কাপ (Euro Cup) চ‍্যাম্পিয়ন ইতালি ( Italy) এবং কোপা আমেরিকা (Copa America) চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ( Argentina)। আর সেই লড়াইয়ে ইউরো কাপ জয়ীকে তিন গোলে হারাল কোপা আমেরিকার চ‍্যাম্পিয়ন। মানে বুধবার মধ‍্যরাতে  ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা ট্রফি (Finalissima Trophy) চ‍্যাম্পিয়ন হল আর্জেন্তিনা। আর্জেন্তাইনদের হয়ে গোল গুলি করেন মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং পাওলো ডিবালা। তবে গোল পেলেন না আর্জেন্তিনা সুপারস্টার লিওনেল মেসি। তবে গোল করালেন তিনি।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই খেলায় দাপট দেখায় আর্জেন্তিনা। যার ফলে ম‍্যাচের ২৮ মিনিটে প্রথম গোল পেয়ে যায় অর্জেন্তিনা। নীল-সাদার দলকে ১-০ গোলে এগিয়ে দেন মার্তিনেজ। মেসির পাস থেকে গোল করেন তিনি। দ্বিতীয় গোলটি আসে ঠিক তার ১৮ মিনিট পরে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মার্টিনেজের পাস থেকে গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ২-০।

এরপর দ্বিতীয়ার্ধেও দাপট বজায় থাকে আর্জেন্তিনার। ম্যাচের অতিরিক্ত সময়ে আর্জেন্তাইনদের হয়ে ৩-০ করেন পরিবর্ত হিসাবে নামা পাওলো ডিবালা। আর এই জয়ের ফলে ফাইনালিসিমা ট্রফি চ‍্যাম্পিয়ন হয় মেসির দল। আর এর জেরে ১৯৯৩ সালের পুনরাবৃত্তি ঘটাল আর্জেন্তিনা। সেবার সেরার সেরা হয়েছিল দিয়েগো মারাদোনার আর্জেন্তিনা। আর এবার সেরা সেরা হল লিওনেল মেসির আর্জেন্তিনা।

আরও পড়ুন:বিপাকে ধোনি! প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে থানায় এফআইআর

 

 

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...