Saturday, April 4, 2026

সিঙ্গুরের সন্তোষী মায়ের মন্দিরে ব্রত উদযাপন, শিশুদের নিজে খাবার পরিবেশন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সিঙ্গুরের সন্তোষী মায়ের মন্দিরে ব্রত উদযাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banrejee)। শুক্রবার, সেখানে পুজো দেন মমতা। ছোটদের খাবার পরিবেশন করেন। সঙ্গে দেন উপহার।

 

সিঙ্গুরে জমি ফেরানোর আন্দোলনে সন্তোষী মায়ের নামে ১৪ দিনের অনশন করেন মমতা। সেই সময় সন্তোষী মায়ের ব্রত রাখেন। মুখ্যমন্ত্রী বলেন, সন্তোষী মায়ের কাছে তিনি মানত করেন, কৃষকেরা যদি জমি ফিরে পান তাহলে তিনি ওখানে একটা মন্দির গড়ে দেবেন। একথা তিনি মন্ত্রী তথা হুগলির তৃণমূল নেতা বেচারাম মান্নাকে জানিয়ে ছিলেন। সেই ইচ্ছার কথা শুনে জমি দেখে মন্দিরের কাজ শুরু করে দেন বেচারাম। ২০১৯-এ মন্দির তৈরি হয়। “আমার বাসনা ছিল মায়ের মন্দিরে এসে আমার ব্রত উদযাপন করব ও মায়ের পুজো দেব এবং বালক ভোজন করাব”। তাই প্রতিবছর তিনি সেখানে যান তিনি। এবছর ১৬ সপ্তাহ হয়ে যাওয়ার পরে এদিন পুজো দেন মমতা।

এদিন, মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন মন্দিরের সংস্কার করেছে সরকার। মমতা, বলেন, হুগলিতে যেমন তারকেশ্বরের মন্দির আছে, তেমন গুরুদ্বার আছে। আছে ফুরফুরা শরিফ। সব ধর্মীয়স্থানের উন্নয়নেই উদ্যোগ নিয়েছে সরকার। দিঘাতে একটি জগন্নাথ মন্দির তৈরি করছে রাজ্য সরকার। কারণ, দিঘায় গেলে পর্যটকদের ঈশ্বর দর্শনের বাসনা থাকে। তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, বিধায়ক তপন দাশগুপ্ত, বিধায়ক তপন মজুমদার, দিলীপ যাদব-সহ অন্যান্যরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...