Saturday, June 27, 2026

Higher Secondary : মাধ্যমিকে পাশ বেশি, স্কুলের আসন সংখ্যা বাড়ল একাদশে

Date:

Share post:

সদ্য গতকাল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পর্ষদের হিসাব অনুযায়ী ২০২১-২২ শিক্ষাবর্ষে মাধ্যমিকে পাশের সংখ্যা বেশি। তাই সব পড়ুয়াকে শিক্ষার সুযোগ করে দিতে তড়িঘড়ি একাদশে আসন সংখ্যা বাড়ানো হল । উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে প্রতিটি স্কুলে একাদশে আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হ ল।

শুক্রবার বিকেলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর মাধ্যমিক পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন পড়ুয়া। যা অন্যান্য বছরের তুলনায় বেশি।

ফলে উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তির সংখ্যাও বাড়বে। তাই ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বাধিক ৪০০ জন পড়ুয়াকে ভর্তি নিতে পারবে কোনও স্কুল। এর আগে একাদশ শ্রেণিতে ২৭৫ জনকে ভর্তি নেওয়া যেত। আর প্রতিটি স্কুলেই একসঙ্গে আসন সংখ্যা বাড়ানোর ফলে মাধ্যমিক পাশ করে উচ্চমাধ্যমিকে ভর্তি হতে চাওয়া পড়ুয়ারা সহজেই কোনও স্কুলে ভর্তি হতে পারবেন ।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...