Tuesday, April 7, 2026

Ravi Shastri: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাহুলের নেতৃত্বে ভরসা রাখছেন শাস্ত্রী

Date:

Share post:

আগামী ৯ জুন থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-২০ ( T-20) সিরিজ খেলতে নামবে ভারতীয় দল (India Team)। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন কে এল রাহুল (KL Rahul)। এই সিরিজে দেখা যাবে একাধিক তরুণ মুখ। আর এই সিরিজে রাহুলের ওপর ভরসা রাখছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।

এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন,” রাহুলের কাছে এই প্রথম নেতৃত্বের চাপ থাকবে এমন কিন্তু নয়। এর আগেও ও অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে পরিচালনা করেছে। টি-২০ ফর্ম্যাটে গত ২-৩ বছরে জাতীয় দলের অন্যতম ধারাবাহিক পারফর্মার ও। তাই আমি মনে করি কোনও সমস্যাই হবে না রাহুলের।”

এর পাশাপাপাশি শাস্ত্রী আরও বলেন,”আইপিএলে রাহুল কেমন ফর্মে ছিল, সবাই তা দেখেছে। এবার সেই ফর্মটাই শুধু ধরে রাখতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আর টি-২০ ফর্ম‍্যাটে এমনিও বিশ্বের সেরা ক্রিকেটার রাহুল। শুধু অধিনায়কত্বের বোঝাটা ঠিকভাবে সামলাতে হবে ওকে। আর আমি আশাবাদী রাহুল পারবে এই দায়িত্ব সামলাতে। আর সিরিজের ফলাফলও পজেটিভ হবে।”

আরও পড়ুন:Rafael Nadal: ফরাসি ওপেনে খেতাব নয়, বরং বাঁ পা চাইছেন নাদাল

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...