Sunday, April 12, 2026

টিনসেল টাউনে আতঙ্ক ! করণ জোহরের পার্টি থেকে ছড়িয়েছে করোনা?

Date:

Share post:

করোনা(corona) নিয়ে মুম্বই জুড়ে আতঙ্কের পরিবেশ। থাবা পড়ল এবার বলিউডে(Bollywood)। ইতিমধ্যেই একে একে আক্রান্ত অক্ষয় কুমার(Akshay Kumar), কার্তিক আরিয়ান(Kartik Aryan) এবং আদিত্য রায় কপূর(Aditya Roy Kapoor)। আঙুল উঠছে করণ জোহরের (Karan Johar)দিকে। কিছু দিন আগে তাঁর জন্মদিনের পার্টি(birthday party) উপলক্ষ্যে তারকা সমাগম হয়েছিল। বলিউডে গুঞ্জন সেখান থেকেই নাকি সংক্রমিত বেশ কয়েক জন!

দেশ জুড়ে ফের কোভিডের চোখরাঙানি। মুম্বইয়ে চার দিনেই সংক্রমণ মার্চের দ্বিগুণ। এর মধ্যে হাই-প্রোফাইল পার্টির আয়োজন। কারণ করণের জন্মদিন। ২৫ মে ছিল কেজো’র জন্মের গোল্ডেন জুবিলি সেলিব্রেশন (Golden Jubilee Celebration)। যশরাজ স্টুডিয়োর(Yash Raj Studio) অন্দরমহলে ছিল তারার হাট। অতিথি তালিকায় ছিলেন শাহরুখ খান(SRK), আমির খান(Amir Khan), সলমন খান(Salman Khan), সইফ আলি খান, ভিকি কৌশল, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কপূর, করিনা, মাধুরী,মালাইকা, জুহি চাওলা, অনুষ্কা শর্মা, করিশ্মা কপূর, সোনালি বেন্দ্রে, রবিনা ট্যান্ডন -সহ বলিউডের সব তারকাই।জমজমাট পার্টিতে সামাজিক দূরত্ব মানার কোনও ছবিই দেখা যায় নি। কোভিড বিধি তো ছিলই না, কোনও সচেতনতা পর্যন্ত নেই। পার্টি থেকেই অন্তত ৫০ থেকে ৫৫ জনের শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছে বলে শোনা যাচ্ছে বলিপাড়ায়। তবে সেভাবে কেউই প্রকাশ্যে এখনও করোনা পজিটিভ হওয়ার কথা জানাননি।



Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...