Saturday, April 4, 2026

দুবাইয়ে অভিষেকের উপর ইডির নজরদারি: টুইটে মোদি সরকারকে ধুয়ে দিলেন সাংসদ

Date:

Share post:

চোখের চিকিৎসার জন্য সম্প্রতি দুবাই রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই তাঁর এই সফরে বাধা দেওয়ার চেষ্টা করেছিল কেন্দ্রীয় এজেন্সি ইডি। যদিও আদালতের নির্দেশ যায় অভিষেকের পক্ষে। তবে দুবাই সফরেও অভিষেকের উপর নজরদারি চালাচ্ছে ইডি। এমনকি ইডির তরফে সংযুক্ত আরব আমিরশাহি সরকারকেও অভিষেকের উপর চর নিয়োগ করার অনুরোধ করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর কেন্দ্রের মোদি সরকারকে টুইটে তুলোধনা করলেন অভিষেক। জানালেন, ‘আমার উপর নজর রাখতে গিয়ে তারা ভুলে যাচ্ছে, গোটা ভারতই এখন তাদের দিকে নজর রাখছে।’

সম্প্রতি বাংলা পক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায় এই ইস্যুতে একটি টুইট করেন। যেখানে তিনি লেখেন, ‘কেন্দ্রীয় সরকারের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দুবাইয়ে বাংলার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নজরদারি করছে। এই বিষয়ে তারা সংযুক্ত আরব আমিরশাহি সরকারকেও চর নিয়োগ করার অনুরোধ করেছে। বাংলার একজন সাংসদের উপর নজর রাখার অর্থ দেশের সার্বভৌমত্বের আত্মসমর্পণ।’

গর্গ চট্টোপাধ্যায়ের এই টুইট রিটুইট করে কেন্দ্রের মোদি সরকারকে তোপ দেগে ডায়মন্ড হারবারের সাংসদ লেখেন, “নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সংস্থাগুলো মানুষের ৩০ হাজার কোটি টাকা লুট করা নীরব মোদি এবং মালিয়াদের উপর একই রকম উদ্যম ও নিষ্ঠা সহকারে যদি নজর রাখত, তবে মানুষের এই বিপুল পরিমান টাকা রক্ষা পেত। আমার উপর নজর রাখতে গিয়ে তারা ভুলে যাচ্ছে, গোটা ভারতই এখন তাদের দিকে নজর রাখছে।”

উল্লেখ্য, চোখের চিকিৎসার জন্য অভিষেকের দুবাই সফরের বিরোধিতায় শুরু থেকেই বাধা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপর বাধ্য হয়ে তৃণমূল সাংসদকে আদালতের দ্বারস্থ হতে হয়। কলকাতা হাইকোর্ট তাঁর এই সফরে সম্মতি দেয়। আদালতের নির্দেশ ব্যাকফুটে চলে যাওয়া ইডি এরপর দুবাইতে অভিষেকের উপর নজরদারির পথে হাঁটে। এই ঘটনাতেই কেন্দ্রের মোদি সরকারকে তোপ দাগলেন অভিষেক।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...