Saturday, April 4, 2026

এবার প্রাইমারি টেটেও উত্তীর্ণ না হয়ে নিয়োগ পাওয়ার অভিযোগ! হাইকোর্টে দায়ের মামলা

Date:

Share post:

SSC-এর পর এবার প্রাইমারি টেটের নিয়োগ প্রক্রিয়াতেও দুর্নীতির অভিযোগ উঠল। টেট পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও একাধিক জন নিয়োগ পেয়ে চাকরি করছেন বলে অভিযোগ। যা নিয়ে এবার তদন্তের দাবি জানিয়ে একাধিক মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই মামলাগুলি দায়ের হয়েছে। আজ, মঙ্গলবার মামলার শুনানি। এর আগে এই একই অভিযোগে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।

অভিযোগ, ২০১৪ সালের প্রাইমারি টেটে জনৈক সুব্রত মণ্ডল-সহ ৮৬ জন এমন প্রার্থী নিয়োগ পেয়েছেন, যাঁরা নাকি টেট পর্যন্ত পাস করেননি। রমেশ মালি-সহ একাধিক আবেদনকারী এমন অভিযোগ করে তথ্য-প্রমাণ সহ মামলা দায়ের করেছেন। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জরুরি ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে SSC দুর্নীতি মামলার রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি বাতিল করেছিল আদালত। যা নিয়ে CBI তদন্ত করছে। একই পরিস্থিতি হয়েছে সিদ্দিক গাজি নামে গণিতের এক শিক্ষকের। এবার প্রাইমারি টেটে দুর্নীতির অভিযোগ নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া মামলা যে নতুন মাত্রা যোগ করল, তা বলার অপেক্ষা রাখে না।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...