Saturday, April 4, 2026

আড়াই মাস পার! বগটুই কাণ্ডের দ্বিতীয় রিপোর্ট পেশ করল সিবিআই

Date:

Share post:

বগটুইকাণ্ডের পর কেটে গেছে প্রায় আড়াই মাস। কিন্তু এখনও বগটুইকাণ্ড ও ভাদু শেখ হত্যা মামলার কোনও কিনারা করতে পারেনি সিবিআই। মঙ্গলবার হাইকোর্টে  বগটুই কাণ্ডের সিবিআই তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত রিপোর্ট জমা পড়ল। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থলের আশপাশে থাকা মোবাইলগুলির টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হয়েছে। মোবাইলগুলির মালিকের নাম সংগ্রহ করা হয়েছে। আপাতত ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী দু’সপ্তাহের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করার কথা সিবিআই-এর তরফে জানানো হয়েছে।



আরও পড়ুন:বাংলা ভাগের চক্রান্ত রক্ত দিয়ে রুখব: মমতা



মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে সিবিআই জানায়, তাদের তদন্তপ্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি, আদালতে দ্বিতীয় রিপোর্ট জমা দেয় সিবিআই।ঘটনার সঙ্গে কারা অভিযুক্ত, কাদের এই ঘটনায় হাত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।


গত ২১ মার্চ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট বগটুই মোড়ে বোমার আঘাতে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে বগটুই গ্রামের পূর্বপাড়ায় আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়িতে৷ সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৭ জনের৷পরে আরও একজনের মৃত্যু হয় রামপুরহাট হাসপাতালে।


ঘটনার তদন্তে গঠিত হয় সিট। এমনকি বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। কিন্তু পরে ঘটনার হাইকোর্টের নির্দেশমত ঘটনার তদন্তভার পায় সিবিআই। ৭ এপ্রিলের মধ্যে ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ সেই মতোই ওইদিন বগটুই হত্যাকাণ্ডের প্রাথমিক রিপোর্ট জমা দেয় সিবিআই। আর আজ, মঙ্গলবার দ্বিতীয় রিপোর্ট জমা দিল তারা। একই সঙ্গে ভাদু শেখের খুনের ঘটনারও তদন্ত করছে সিবিআই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...