Saturday, June 27, 2026

উপনির্বাচনের আগে স্বাধীনতা পরবর্তী রাজ্যের দুর্দশা নিয়ে “ত্রিপুরা ফাইলস” প্রকাশ তৃণমূলের

Date:

Share post:

স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে দেশ যখন উন্নতির পথে দৌড়োচ্ছে, ঠিক তখনই বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন ত্রিপুরার দুর্দশার ছবি চোখে পড়ার মতো। একজন ভারতীয় নাগরিক হিসেবে যা আপনাকে শুধু লজ্জা দেবে না, সহনাগরিক হিসেবে বেদনাও দেবে। ত্রিপুরার মানুষ স্বাধীনতার পর থেকে অনেক দুর্দশা ও বৈষম্যের শিকার হয়েছেন, এমনটাই দাবি করে আজ, মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করেছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। যেখানে দেখা যাচ্ছে উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্যের অধিকাংশ মানুষ এখনও নূন্যতম উন্নয়ন দেখতে পাননি।

আগামী ২৩ জুন ত্রিপুরার চারটি গুরুত্বপূর্ণ বিধানসভ কেন্দ্রে উপনির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে টগবগ করে ফুটেছে ত্রিপুরার রাজনীতি। উপনির্বাচন মূলত চতুর্মুখী লড়াই। তার আগে এদিন আগরতলা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে ”ত্রিপুরা ফাইলস” নামে একটি ভিডিও’র প্রথম পর্ব প্রকাশ করে তৃণমূল।

 

উপনির্বাচনের প্রার্থীদের নিয়ে যেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূলের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ সভাপতি সুবল ভৌমিক-সহ নেতৃত্ব।

স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ যখন এগিয়ে চলেছে তখন অনুন্নত ত্রিপুরার বিভিন্ন ঘটনাবলি নিয়ে তৈরি ”ত্রিপুরা ফাইলস”-এর প্রথম পর্ব প্রকাশ করা হয়। একইসঙ্গে উপনির্বাচনের চার কেন্দ্রের মানুষের সমস্যা ও দুর্দশার প্রসঙ্গও তুলে ধরা হয় ঘাসফুল শিবিরের তরফে। নির্বাচন কমিশনের অনিরপেক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাজ্য সভাপতি সুবল ভৌমিক।


 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...