Saturday, April 4, 2026

ভবানীপুর জোড়া খুনে পরিচিতরা জড়িত বলে অনুমান, দ্রুত ধরা পড়বে আততায়ীরা: ঘটনাস্থলে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দুপুরে উত্তরবঙ্গ, বিকেলে নিউটাউনের অনুষ্ঠান সেরে বুধবার ভবানীপুরে জোড়া খুনকাণ্ডে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগেই সেখানে পৌঁছে যান কলকাতার পুলিশ (Police) কমিশনার বিনীত গোয়েল (Vinit Goyel)। মমতা বলেন, ভবানীপুরের জোড়া খুনের ঘটনায় পরিচিতদের হাত রয়েছে বলে অনুমান। তবে, দ্রুত আততায়ীরা ধরা পড়বে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firad Hakim), মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biwas)-সহ অনেকে।

নিহত শাহ দম্পতির মেয়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘‘ভবানীপুর শান্ত ছিল শান্তই থাকবে। বাইরে থেকে কেউ এসে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এখানে এই ধরনের ঘটনা বরদাস্ত করব না। পুলিশ ঘটনার তদন্তে অনেকখানিই এগিয়েছে। খুব শীঘ্রই আততায়ী ধরা পড়বে।’’

শাহ দম্পতির ছোট মেয়ে থাকতেন তাঁদের সঙ্গেই। এখন একা হয়ে যাওয়ায় এক দিদির সঙ্গে থাকবেন বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, অনেক তথ্যই সামনে এসেছে। কিন্তু তদন্তের স্বার্থে এখনই বেশি কিছু জানানো যাচ্ছে না।

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত চলছে। পরিচিতরাই এই কাণ্ডের পিছনে আছে বলে অনুমান। দোষীরা খুব দ্রুত গ্রেফতার হবে বলে জানান পুলিশ কমিশনার।


 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...