Friday, April 10, 2026

রাজারহাটে বেসরকারি নার্সিং কলেজ থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

Date:

Share post:

রাজারহাটের একটি বেসরকারি নার্সিং কলেজ এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত ছাত্রীর নাম মহাশ্বেতা মণ্ডল। মৃত্যুর কারণ এখনও জানা  যায়নি। তবে মৃত ছাত্রীর দেহের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে ছাত্রীটির বেশ কয়েকজন সহপাঠিনীর নাম রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, র‍্যাগিং সহ্য করতে না পেরে হয়তো ছাত্রীটি এই কাণ্ড ঘটিয়েছে। তবে মানসিক নির্যাতনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।  কারণ সুইসাইড নোটটিতে দাবি করা হয়েছে, বিভিন্ন কারণে সহপাঠীরা নাকি মহাশ্বেতাকে উত্যক্ত করত। সহপাঠীদের অত্যাচারের কারণেই মহাশ্বেতা আত্মহত্যা করেছেন কী না তা  তদন্তসাপেক্ষ বলেই মনে করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃত ছাত্রীর নাম মহাশ্বেতা মণ্ডল। বয়স ২১ বছর। রাজারহাটের একটি বেসরকারি নার্সিং কলেজের জিএনএম কোর্সের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন মহাশ্বেতা। মঙ্গলবার রাতে কলেজেরই সিক রুম থেকে ছাত্রীটির ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।

Related articles

ডাক পেয়েছিলেন SIR শুনানিতে, প্রয়াত লক্ষ্মীরতন শুক্লার বাবা

প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার (Former Indian cricketer Laxmiratan Shukla) বাবা উমেশচন্দ্র শুক্লা (Umesh Chandra Shukla) ।...

IPL: মাহিকে আদর্শ করেই এগিয়েছেন, ইডেনের নায়ক মুকুলের সঙ্গেও রয়েছে রাজস্থান যোগ

কেকেআরের(KKR) জয়ের স্বপ্নকে ভ্যানিশ করে দিয়ে রাতারাতি খবরের শিরোনামে মুকুল চৌধুরি(Mukul Chowdhury), সোনার কেল্লার মুকুলের সঙ্গে এই মুকুলেরও...

তদন্ত চলাকালীন পদত্যাগ করলেন নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত 

পদত্যাগ করলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা (Yashvant Verma)। ২০২৫ সালের মার্চ মাসে দিল্লি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তাঁর...

ভোটার তালিকায় নাম ওঠেনি! ফের আতঙ্কে মৃত্যু মগরাহাটে

বাংলায় এসআইআর (SIR) শুরু থেকে একের পর এক বলি হচ্ছে সাধারণ মানুষ। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে...