Saturday, April 4, 2026

রেণুর কবজি কাটতে সুপারি কিলার লাগিয়েছিল তার স্বামী!

Date:

Share post:

রেণু খাতুনের হাতের কবজি কাটার ঘটনায়  তাঁর স্বামী কি  সুপারি কিলার নিয়োগ করেছিলেন? রেণুর স্বামী অভিযুক্ত শের মহম্মদ শেখকে জেরা করে নাকি এমনটাই জানতে পেরেছে পুলিশ। শের মহম্মদ জানিয়েছে রেণুর কবজি কাটতে দু’জনকে ভাড়া করে এনেছিল সে ৷ প্রথমে  জানা গিয়েছিল রেণুর কবজি কাটতে শের মহম্মদের দুই বন্ধু তাঁকে সাহায্য করেছিল । কিন্তু পরে পুলিশের কাছে জেরায় ভিন্ন তথ্য দিয়েছে শের নিজেই।  তবে কাদের নিয়ে এসেছিল তা জানা যায়নি এখনো।  এদিকে, রেণু এখনও হাসপাতালে চিকিৎসাধীন।   রেণু এ দিন  স্বামী, শ্বশুর-শাশুড়ি এবং অন্য দুই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। কেতুগ্রাম হাসপাতালে নার্সিংয়ের চাকরি পাওয়া রেণু খাতুনের ডান হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামী শের মহম্মদ শেখের বিরুদ্ধে ৷ প্রথমে পালিয়ে বাঁচার চেষ্টা করলেও মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমান থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ ।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...