Saturday, April 4, 2026

শিশু পাচারের শীর্ষে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্য উত্তর ও মধ্যপ্রদেশ!

Date:

Share post:

দেশজুড়ে শিশু পাচার কাণ্ডে প্রথম তিনে বিজেপি (BJP) শাসিত দুই রাজ্য। শতাংশের বিচারে অবশ্য শীর্ষে কংগ্রেস শাসিত রাজস্থান (Rajasthan)। আর দ্বিতীয় ও তৃতীয়স্থানে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উত্তরপ্রদেশ (Uttarpradesh) ও শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan)মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। চতুর্থ স্থানে রয়েছে দিল্লি। এখানে শাসন ক্ষমতায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP) থাকলেও দেশের রাজধানী দিল্লির (Delhi) আইন-শৃঙ্খলা ও পুলিশ প্রশাসন কেন্দ্রের হাতে। নিখোঁজ হয়ে যাওয়া শিশুদের ৮৮.৯ শতাংশের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (National Crime records bureau) সাম্প্রতিকতম সমীক্ষায় জানানো হয়েছে, ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশের ৫৮টি জেলায় প্রতিদিন গড়ে ৮জন শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। যাদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। ২০২০ সালে মধ্যপ্রদেশ ও রাজস্থানে নিখোঁজ হয়ে যাওয়া শিশুদের সংখ্যা যথাক্রমে ৮ হাজার ৭৫১ এবং ৩ হাজার ১৭৯ জন। ২০২১ সালে এই দুই রাজ্যে শিশুদের নিখোঁজ হয়ে যাওয়ার সংখ্যা বেড়ে হয়েছে মধ্যপ্রদেশে ১০ হাজার ৬৪৮ এবং রাজস্থানে ৫ হাজার ৩৫৪ জন। অন্যদিকে, ২০২১ সালে দিল্লির ৮টি জেলায় প্রতিদিন গড়ে ৫ জন করে শিশু নিখোঁজ হয়েছে। ২০২১ সালে মধ্যপ্রদেশে দৈনিক ২৯ জন শিশু নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এসেছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, মধ্যপ্রদেশে প্রতিদিন গড়ে ২৯ জন শিশু নিখোঁজ হয়। তার মধ্যে ২৪ জন মেয়ে এবং ৫ জন ছেলে। উত্তরপ্রদেশের ৭৫টি জেলার মধ্যে ৫৮টি জেলায় শিশুদের নিখোঁজ হয়ে যাওয়ার তথ্য সংগ্রহ করা হয়েছে। দেখা গিয়েছে, ২০২১ সালে ২ হাজার ৯৯৮ জন শিশু নিখোঁজ হয়েছে উত্তরপ্রদেশে। তার মধ্যে ২ হাজার ১৬৩ জন মেয়ে এবং ৮৩৫ জন ছেলে। দিল্লিতে নিখোঁজ ১ হাজার ৬৪১ জন। পরিসংখ্যানে বলা হয়েছে, মধ্যপ্রদেশে শিশুদের নিখোঁজ হওয়া ২৬ শতাংশ এবং রাজস্থানে ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।



Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...