Friday, April 3, 2026

শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের

Date:

Share post:

পয়গম্বরকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে গত তিনদিন ধরে হিংসার আগুনে জ্বলছে হাওড়ার বিস্তীর্ণ এলাকা৷ এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হাওড়া যেতে বারণ করল কাঁথি পুলিশ। রবিবারই কাঁথি থানার তরফে শুভেন্দুকে চিঠি পাঠিয়ে এই আবেদন করা হয়৷ রবিবার সকাল থেকেই তাঁর বাড়ির সামনে মোতায়েন রয়েছে পুলিশ। এদিনই কলকাতায় যাওয়ার পথে উলুবেড়িয়া এলাকায় যাওয়ার পরিকল্পনা ছিল বিরোধী দলনেতার। কিন্তু সেখানে ১৪৪ ধারা জারি হওয়ায় শুভেন্দুকে ওই এলাকায় না যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ।


আরও পড়ুন: বিতর্কিত মন্তব্যের জেরে এবার বিজেপি নেত্রী নূপুরকে তলব মুম্বই পুলিশের


বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে তোলপাড় গোটা দেশ। শনিবার হাওড়ায় অশান্তি চরমে ওঠে। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। জারি হয় ১৪৪ ধারা।এখনও থমথমে হাওড়ার বেশ কিছু এলাকা। গতকাল রাত থেকে একাকায় চলে পুলিশি টহলদারি। তাই আপাতত বিজেপি বিধায়ককে ওই এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি, শুভেন্দুর নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্টের বিশেষ নির্দেশ রয়েছে। সে কথাও চিঠিতে মনে করিয়ে দিয়েছে পুলিশ।


সূত্রের খবর, এদিন দুপুরে নিজের বাড়ি থেকে বিজেপি বিধায়ক অশোক দিন্দার বাড়ি যাবেন শুভেন্দু। সেখানকার পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে। কলকাতায় তাঁর কর্মসূচি রয়েছে। কলকাতায় আসার পথে হাওড়ার গ্রামীণ এলাকার হয়ে আসার কথা ছিল তাঁর। উলুবেরিয়া যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু পুলিশের নিষেধাজ্ঞার পর তিনি কী করবেন সেটাই দেখার।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...