Saturday, June 27, 2026

ফোরাম ফর দুর্গোৎসবের অনন্য উদ্যোগ, নেতাজি ইন্ডোরে মেগা রক্তদান উৎসব

Date:

Share post:

গরমকালে রক্তের সঙ্কট তীব্র হয়। সেই সমস্যা মেটাতে উল্লেখযোগ্য পদক্ষেপ করল ফোরাম ফর দুর্গোৎসব (Forum For Durgotsab)। তাদের তরফ থেকে রবিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেগা রক্তদান উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ মালা রায় (Mala Ray), রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Boswas), অরূপ রায় (Arup Ray), চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), দেবশিস কুমার (Debashish Kumar), তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh), কাউন্সিলর সৌরভ বসু, সমাজসেবী প্রিয়দর্শিনী ঘোষ-সহ বিশিষ্টরা।

নেতাজি ইন্ডোরের এই রক্তদান উৎসবের প্রাঙ্গণে রাখা হয়েছিল দুর্গা প্রতিমা। তার সামনেই প্রদীপ জ্বেলে উৎসবের সূচনা করেন অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, প্রিয়দর্শিনী-সহ অন্যান্যরা। ফোরাম ফর দুর্গোৎসবের সদস্য অনির্বাণ সেনগুপ্ত জানান, এদিন ২৩২৭ জন রক্তদান করেছেন। এক ছাদের তলায় একদিনে এতজনের রক্তদানের ঘটনা বিরল। ৪০০ পুজো কমিটি সদস্যরা এই উৎসবে যোগ দেন। এদিন সংগ্রহ করা রক্ত বাংলার নানা প্রান্তের ১৫টি ব্লাড ব্যাঙ্কে পাঠানো হয়েছে বলে জানান অনিবার্ণ সেনগুপ্ত। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি পালন করবে ফোরাম ফর দুর্গোৎসব।

আরও পড়ুন- অ্যাডামাস ইউনিভার্সিটির মুকুটে নতুন পালক, মিলল এবিপি আনন্দ ‘শিক্ষা সম্মান ২০২২’-এ  

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...