Saturday, April 4, 2026

বিজেপির গোষ্ঠীবাজি প্রকাশ্যে, রক্তদান শিবিরের পোস্টারে ফের দিলীপকে বাদ দিল নব্য বিজেপিরা

Date:

Share post:

রাজ্য বিজেপিতে গোষ্ঠীকোন্দল আবার প্রকাশ্যে। আদি বিজেপির সঙ্গে নব্য এবং পরিযায়ী বিজেপির প্রবল লড়াই বারবার প্রমাণিত করছেন দলের নেতৃত্বই। এবার একটি রক্তদান শিবিরকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠাদ্বন্দ্ব প্রকাশ্যে নিয়ে এলেন তারাই। আজ, সোমবার কলকাতার মাহেশ্বরী সদনে একটি রক্তদান শিবির রয়েছে। শিবিরের উদ্যোক্তা দলের মহিলা মোর্চা। সেখানে দলের দুই মহিলা নেত্রীর পাশাপাশি রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতার ছবি ছাপা হয়েছে। এবং কী আশ্চর্য, রক্তদানের পোস্টারে নেই দিলীপ ঘোষের ছবি। তিনি কেবল প্রাক্তন রাজ্য সভাপতি নন, দলের সর্বভারতীয় সহ সভাপতি। ফলে তাঁর ছবি বাদ যাওয়ায় দলের ভিতরেই ব্যপক ক্ষোভ জন্মেছে। দিলীপ গোষ্ঠীর এক নেতা কোনও রাখঢাক না করেই বলেছেন, কী ভেবেছে সুকান্ত-শুভেন্দু? পার্টিটা কারওর ব্যক্তিগত বা পৈতৃক সম্পত্তি নয়। দিলীপবাবু শুধু রাজ্যের সবচেয়ে সফল সভাপতি ছিলেন তাই নয়, তাঁর নেতৃত্বেই দল ৪০ শতাংশের বেশি ভোট পেয়েছে। আর এক নেতা যিনি ইদানিং একটু চুপচাপ, তাঁর বক্তব্য, এই সুকান্ত-শুভেন্দু মানিকজোড় রাজ্য বিজেপির ইতিহাসে ব্যর্থতম দুই নেতা। দায়িত্ব পাওয়ার পর দুজনেই একের পর এক ভোটে দলকে লজ্জাজনক হার উপহার দিয়েছেন। তবুও এরা দলের স্বার্থে দিলীপ ঘোষের সঙ্গে নোংরা আচরণ করা বন্ধ করল না। দুজনেই দলটাকে শিকেয় তুলে দেবে।

একটি রক্তদান শিবিরকে কেন্দ্র করে যেভাবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আর আকচা-আকচি চলছে, তাতে বিজেপির নতুন প্রজন্মের কর্মীরা ইতিমধ্যে হতাশ। সামাজিক মাধ্যমের নানা কমেন্টসে হতাশার কথা পরিস্কার করে দিয়েছে।

আরও পড়ুন- শুভেন্দু মানসিক রোগী, রাহুল যাত্রাপালার সখী! কটাক্ষ কুণালের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...