Wednesday, June 24, 2026

Jalpaiguri: ‘বল হরি হরি বোল’ বদলে গিয়ে শ্মশান যাত্রায় ডিজে

Date:

Share post:

প্রিয় মানুষের চলে যাওয়া মানেই এক গভীর শূন্যতা। ভারাক্রান্ত মনে শেষ বিদায় দেওয়া, কিন্তু জলপাইগুড়ির অভিনব শবযাত্রায় (funeral)দেখা গেল এর ঠিক বিপরীত ছবি। শ্মশান যাত্রায় ডিজে (DJ),ব্যান্ড পার্টি , শেষযাত্রায় উচ্ছ্বাস – গল্প নয় এটাই সত্যি! এমনই অভিনব ছবি ধরা পড়ল জলপাইগুড়ি (Jalpaiguri)জেলার রাজগঞ্জে (Rajganj)।

পরিবারের প্রিয় মানুষের শেষ বিদায়ে রীতিমতো গান, নাচ, ডিজের আয়োজন , অবাক কাণ্ড। অনেকেই প্রশ্ন তুলছেন সংস্কৃতি নিয়ে, কিন্তু মৃতার পরিবার কী বলছেন? কেন করলেন এমন কাণ্ড? পরিবার সূত্রে জানা যায় , মৃতার বয়স ১০৪ বছর, নাম মালতি সরকার,রবিবার স্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁর। সেঞ্চুরি করেছেন যিনি, তিনি নিঃসন্দেহে তাঁর দীর্ঘ জীবনে দেখেছেন অনেক কিছু। প্রজন্মের পর প্রজন্ম পেয়েছে তাঁর সান্নিধ্য। জীবনের অন্তিম লগ্নে পৌঁছে সকলকে আনন্দ দিতে চেয়েছিলেন তিনি। তাঁর শেষ ইচ্ছা পূরণের জন্য আনন্দ করতে করতেই তাঁকে শ্মশানে নিয়ে যায় পরিবার। কীর্তন, হরির বোল নয়, বাজল ডিজে ! সাউন্ড বক্স বাজিয়ে শ্মশানযাত্রা করলেন মৃতের আত্মীয়-পরিজনরা। মৃতার নাতি মঙ্গল সরকার জানান, তাদের ঠাকুরমা মালতি সরকার ১০৪ বছর স্বাভাবিক জীবন কাটিয়েছেন। স্বাভাবিক নিয়মেই মৃত্যু হয়েছে তাঁর। তাই এই মৃত্যু আনন্দের। এমন অভিনব শ্মশান যাত্রা চাক্ষুষ করতে রাস্তায় রীতিমত ভিড় জমে যায়।



Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...