Saturday, April 4, 2026

অগ্নিপথ: সেনা নিয়োগের নয়া পদ্ধতিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিলেন রাজনাথ

Date:

Share post:

অগ্নিপথ প্রকল্পের(Agneepath project) আওতায় ভারতের তিনি সেনাবাহিনীতে(Indian army) বড়সড় নিয়োগের কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার(central government)। মঙ্গলবার সেনা নিয়োগের এই প্রক্রিয়ার আনুষ্ঠানিক ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানরাও। এদিন অগ্নিপথ প্রকল্পের নিয়োগের বিষয়টিকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আখ্যা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।

কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে প্রতিরক্ষা বাহিনীর তিন বিভাগে চার বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করবে সরকার। যেখানে নিয়োগ করা হবে ৪৫ হাজার তরুণকে। যাদের বয়স হতে হবে ১৭.৫ থেকে ২১ বছরের মধ্যে। চার বছর সম্পন্ন হওয়ার পর সমস্ত বিভাগে ১০০% সেনার চাকরি চলে যাবে। তবে ৩০ দিনের মধ্যে তাদের মধ্য থেকে পূর্ণাঙ্গ সময়ের জন্য ২৫% সেনাকে পুনরায় নিযুক্ত করবে সরকার। যাদের চাকরি থাকবে না তাদের এককালীন ১১ থেকে ১২ লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হবে। নতুন করে যাদের নিয়োগ হবে চাকরিতে যোগ দেওয়ার নয়া তারিখ ধরে তাঁদের নিয়োগ করা হবে। সেই তারিখের ভিত্তিতেই বেতন এবং পেনশন পাবেন সেনারা। এই পদ্ধতিতে নিয়োগ চালু হলে সেনাদের প্রথম চার বছরের পেনশনের ভার বহন করতে হবে না কেন্দ্রকে। তার ফলে ৫.২ কোটি টাকা বাঁচবে সরকারের।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে অগ্নিপথ প্রকল্পের নিয়োগ সম্পন্ন হবে প্রশিক্ষণের পর ২০২৩ সালের জুলাই মাসে প্রথম দফায় কাজ শুরু করবেন এই সেনা জওয়ানরা। অন্যদিকে সেনা সূত্রে জানা যাচ্ছে, চার বছর পর যে ৭৫% সেনাকে বসিয়ে দেওয়া হবে তারা সরকারের অন্যান্য কাজে বা বেসরকারি অফিসে চাকরি সুযোগ পেতে খুব একটা অসুবিধা হবে না। কারণ ৪ বছর সেনায় কাজ করার সুবাদে তারা কর্ম ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...