Friday, June 26, 2026

অগ্নিপথ প্রকল্প: ক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল দেশ, বিজেপি কার্যালয়ে আগুন

Date:

Share post:

সেনাবাহিনীতে(Indian Army) নিয়োগের নয়া পদ্ধতি অগ্নিপথ প্রকল্পকে(Agnipath) কেন্দ্র করে রীতিমতো ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা। যার জেরেই বিক্ষভের আগুনে জ্বলে উঠল গোটা দেশ। যার সবচেয়ে বেশি প্রভাব দেখা গেল বিহারে(Bihar)। সেখানে ট্রেনে অগ্নিসংযোগের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় বিজেপির পার্টি অফিসে। এছাড়াও রাজস্থান, হরিয়ানা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে এই প্রকল্পকে কেন্দ্র করে বিক্ষোভ চরম আকার নিয়েছে। তবে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে বিহারে।

এদিন নওয়াদা জেলায় বিজেপির কার্যালয় জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারিদের বিরুদ্ধে। আটুয়া রোডের ওই কার্যালয়ের ভিতরে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে দেন বলে অভিযোগ। এই ঘটনায় কেউ হতাহত হননি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। জেলা বিজেপি সভাপতি সঞ্জয়কুমার মুন্না জানিয়েছেন, আসবাবপত্র, নথি পুড়ে গিয়েছে। কয়েক লাখ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। অন্য দিকে, বিহারের নওয়াদায় বিজেপি বিধায়ক অরুণা দেবীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন বিক্ষোভকারীরা। এছাড়াও ছপরায় একটি ট্রেনে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। একটি বাসেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। আরা স্টেশনে পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এই ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

বিহারের পাশাপাশি রাজস্থানের রাজধানী জয়পুরে বৃহস্পতিবার অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে হয়েছে বিক্ষোভ। হরিয়ানা, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ থেকেও ক্ষোভের আঁচ মিলেছে। যে রাজ্যগুলির যুবকদের সেনায় যোগদানের হার বেশি, সেখানে আন্দোলনের সুর আরও চড়তে পারে বলে মনে করা হচ্ছে। আন্দোলনকারীদের অভিযোগ, দেশের যুবকদের চাকরির বড় ভরসা হল ভারতীয় সেনা। চাকরিতে স্থায়িত্বের কারণে গরিব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের তরুণরা সেনার চাকরিকে বেছে নেন। কিন্তু অগ্নিপথ প্রকল্পে নিয়োজিত চুক্তিভিত্তিক ‘অগ্নিবীর’দের চাকরি পাওয়ার চার বছরের মধ্যেই অবসর নিতে হবে। এককালীন কিছু টাকা মিললেও থাকবে না পেনশনের ব্যবস্থা। সে ক্ষেত্রে তাঁদের আবার নতুন করে চাকরির সন্ধান করতে হবে। অনিশ্চিত হয়ে পড়বে ভবিষ্যৎ।


Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...