Friday, April 3, 2026

আজ দক্ষিণেশ্বরে লাইট অ্যান্ড সাউন্ডের সূচনায় থাকবেন মমতা

Date:

Share post:

পরিকল্পনা আগেই করেছিলেন। এবার তার বাস্তবায়নের পালা। সেইমতো ঐতিহাসিক দক্ষিণেশ্বর মন্দিরে আজ, বৃহস্পতিবার ‘লাইট অ্যান্ড সাউন্ড’এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:শুক্রবারের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা


গঙ্গাপাড়ে রানি রাসমনি দাসী প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর—মা ভবতারিণীর পুণ্যপীঠ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাধনস্থল। ভবতারিণী দর্শন থেকে শুরু করে, শ্রীরামকৃষ্ণ ও সারদাদেবীর সান্নিধ্যে দক্ষিণেশ্বর ভক্তদের কাছে এক পুণ্যপীঠ হয়ে উঠেছে। এই দক্ষিণেশ্বর মন্দিরে রোজ ভিড় জমান দেশ বিদেশের বহু মানুষ। ঠাকুরের পরিধেয় পবিত্র ধুতি, ভবতারিণী মায়ের খড়্গ আর রানি রাসমনির শ্বেতপাথরের সিংহাসন এইসকল জিনিস এখন ভক্তদের কাছে দর্শনীয় হয়ে উঠেছে। আর সেই সবকিছু দর্শনের সুযোগ করে দিতে উদ্যোগী হয়ে উঠেছে কেএমডিএ। মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই সংগ্রহশালার উদ্বোধন হতে চলেছে। দক্ষিণেশ্বর কুঠিবাড়িতে প্রজ্ঞাতীর্থ গ্রন্থাগার লাগোয়া বড় ঘরটিতে তৈরি হয়েছে এই সংগ্রহশালাটি।পাশাপাশি দক্ষিণেশ্বর কালী মন্দিরের ইতিবৃত্ত ‘মাতৃশক্তি’র প্রিমিয়ারেরও উদ্বোধন করবেন মমতা। দেবালয়ের নাটমন্দিরে আলো ও ধ্বনির সমন্বয়ে কালী বৃত্তান্ত এখনও থেকে ভক্তরা নিয়মিত প্রত্যক্ষ করতে পারবেন বলে মন্দির ও অছি পরিষদের সম্পাদক কুশল চৌধুরি।


প্রসঙ্গত, এতদিন দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে পুজো দেওয়া ছাড়া সারদা ও রামকৃষ্ণের ঘর এবং নাট মন্দির, ভোগঘর, অতিথিশালা, বলিদানের স্থান, দপ্তরখানা,পঞ্চবটি দর্শন করতে পারতেন ভক্তরা। কিন্তু সেখানে রানি রাসমনি দাসী এবং ঠাকুরের স্মৃতিবিজড়িত কোনও সামগ্রীর নির্দিষ্ট কোনও সংগ্রহশালা ছিল না।তবে এবার সংগ্রহশালা উদ্বোধন করায় সেই সাধ ভক্তদের মিটবে বলেই আশা করছেন দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ।


Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...