Friday, April 3, 2026

রবিবার মেট্রোর সূচিতে বদল, প্রথম ট্রেন ছাড়ার সময় এগলো

Date:

Share post:

আগামী ১৯ জুন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা (West Bengal Civil Service Priliminary Exam)। আর সেই কারণে ওইদিন সকাল সাড়ে আটটা থেকেই মিলবে মেট্রো পরিষেবা।পরীক্ষার্থীদের সুবিধার জন্য দিনের প্রথম পরিষেবার সময় বদল করল কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ নিঃশব্দ বিপ্লব! প্রচার বিমুখ সাংসদ অভিষেক প্রকাশ করতে চলেছেন কাজের খতিয়ান

রবিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোটি ছাড়বে সকাল সাড়ে আটটায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য প্রথম মেট্রোও রওনা দেবে একই সময়ে। পাশাপাশি দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত আপ এবং ডাউন লাইনেও সাড়ে আটটা থেকেই মেট্রো চলবে। যদিও দিনের শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না।মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো জানিয়েছে, ওইদিন ১৩০টি ট্রেনের পরিবর্তে ১৩৪টি ট্রেন চালানো হবে। আপ এবং ডাউনে চলবে ৬৭টি করে ট্রেন। কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে চলবে ১২৯টি ট্রেন।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...