Friday, June 26, 2026

টালিগঞ্জে এবার নয়া ‘কলেজ স্ট্রিট’,পরিত্যক্ত ট্রামে বইপাড়া

Date:

Share post:

কলকাতার(Kolkata) বইপাড়া মানেই একটাই ঠিকানা, কলেজ স্ট্রিট (College Street)। বইয়ের গন্ধ যেন সেখানকার আকাশে বাতাসে মিশে আছে। উত্তর কলকাতার (North Kolkata) বনেদিয়ানার সঙ্গে যেন কীভাবে জুড়ে গেছে বইপাড়ার সংস্কৃতি। মহানগরীকে চিনতে গেলে যেসব জায়গায় ঢুঁ মারতেই হয় তার মধ্যে একটা এই বইপাড়া। কিন্তু বই পড়তে ভালবাসেন সবাই, তাহলে বইপাড়া কেন শুধু উত্তর কলকাতায় থাকবে? এবার শহরের দক্ষিণেও মাথা তুলবে আরেক কলেজ স্ট্রিট। টালিগঞ্জ (Tollygung) ট্রামডিপোয় এই নতুন বইপাড়া গড়ে তোলার পরিকল্পনায় সামিল হয়েছে রাজ্য পরিবহণ দপ্তর( Transport department) ও ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’ (Publishers & Booksellers Guild) ।

বই মানুষের অন্যতম প্রিয় এক সঙ্গী। আগেকার দিনে অনুষ্ঠান মানেই ছিল বই উপহার পাওয়ার আনন্দ। বছরে একবার বইমেলা, তাই বারো মাস নিজেদের পছন্দের বই কিনতে ছুটে যাওয়া কলেজ স্ট্রিটে। ডিজিটাল দুনিয়ায় যতই অনলাইন কেনাকাটায় ঝোঁক বাড়ুক, বই পাড়ায় গিয়ে নিজে হাতে ধরে বই কেনার মজাই আলাদা। কিন্তু শুধু উত্তর কলকাতায় কেন বই এর এই সম্ভার? এবার দক্ষিণ কলকাতার মানুষের কাছেও আসছে নয়া কলেজ স্ট্রিট। আর সেটাও আবার কলকাতার ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে ট্রামের কামরায়। অভিনব এই ঘটনার উদ্যোগ রাজ্য পরিবহণ দপ্তর ও ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড'(Publishers & Booksellers Guild) – এর। জানা যাচ্ছে দূর-দূরান্ত ছড়িয়ে থাকা বইপ্রেমীদের সুবিধার কথা মাথায় রেখে টালিগঞ্জ ট্রামডিপোয় এই নতুন বইপাড়া । প্রাথমিকভাবে ঠিক হয়েছে, পরিত্যক্ত ট্রামের একেকটি কামরায় একেকটি বুক স্টল হবে। মানে একটি ট্রামে দু’টি দোকান থাকছে। প্রথম ধাপে ১০টি ট্রামকে বেছে নেওয়া হয়েছে। শুধু বই কেনাই নয় পাশাপাশি ট্রামের কামরাতেই ক্রেতাদের জন্য তৈরি হবে ক্যাফেটেরিয়া। জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে থাকছে সুলভ শৌচালয়ও। যাতে কোনও ভাবেই ক্রেতারা সমস্যায় না পড়েন। সূত্রের খবর আগামী মঙ্গলবার গিল্ডের প্রতিনিধিরা পরিবহণ দফতরের আধিকারিকদের সঙ্গে টালিগঞ্জ ট্রাম ডিপো পরিদর্শনে যাবেন। তাঁরা বলছেন পরিত্যক্ত ট্রামেই তৈরি হবে বইয়ের স্টল। তবে শুধু টালিগঞ্জেই নয়, যদি এখানকার বইপাড়া জনপ্রিয় হয়, তবে বেহালা ট্রাম ডিপোতেও একই ভাবে বইয়ের দোকান দেওয়া হবে। বিষয়টি আপাতত প্রাথমিক স্তরে রয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই পুরো ছবিটা পরিস্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...