Saturday, June 27, 2026

প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত অসম- মেঘালয় -উত্তরবঙ্গ, মৃত বহু

Date:

Share post:

রেকর্ড বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত জুড়ে। ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গ সহ গোটা উত্তরপূর্ব ভারত জুড়েই। অসম ও মেঘালয়ে নতুন করে ২২ জনের মৃত্যুর খবর এসেছে। হাওয়া অফিসের খবর অনুযায়ী চেরাপুঞ্জি ও মৌসিনরামে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে । এক দিনে অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে বৃষ্টি হয়েছে ১০০৩.০৬ মিলিমিটার। যা ইতিমধ্যেই বৃষ্টির সর্বোচ্চ রেকর্ড করেছে। অন্য দিকে পার্শ্ববর্তী চেরাপুঞ্জিতেও প্রবল বৃষ্টি হচ্ছে। সেখানে শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৯৭২ মিলিমিটার। যা ভেঙে দিয়েছে গত ২৭ বছরের রেকর্ড। 

অসমে বৃষ্টি ও বন্যার কারণে প্রবল ধস নেমেছে । হোজাই, নলবারী, ধুবরি, কামরূপ, কোকড়াঝাড়, সোনিতপুর জেলা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। এখনও পর্যন্ত সরকারি হিসাব অনুসারে অসমের মোট ২৮ জেলার ১৯ লক্ষ মানুষ বন্যায় ক্ষতির মুখে পড়েছেন। ধসের খবর পাওয়া গিয়েছে ডিাম হাসাও, গোয়ালপাড়া, হোজাই, কামরূপ ও মরিগাঁও এলাকায়। ব্রহ্মপুত্র, কোপিলি, মনস, জিয়া-ভরলি বিপদসীমার উপর দিয়ে বইছে। প্রবল বৃষ্টির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে লোয়ান সুবাংসিড়ি হাইড্রলিক পাওয়ার প্রজেক্টের কাজও । বহু এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে । শিলচর, গুয়াহাটি, শিলং ও আগরতলার মধ্যে যোগাযোগ ব্যাহত হয়েছে। এখনও পর্যন্ত ২ হাজার ৯৩০টি গ্রামে প্রায় ১ লক্ষ ৬ হাজার ৬৭৭ জনকে ৩৬৩টি আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...