Tuesday, April 7, 2026

Igor Stimac: বিস্ফোরক স্টিমাচ, আইপিএলকে একহাত নিলেন সুনীলদের হেডস‍্যার

Date:

Share post:

একের পর এক বোমা পাটাচ্ছেন ভারতীয় (India) দলের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। ভারতীয় ফুটবলের উন্নতির জন‍্য এবার আইপিএল ( IPL) প্রসঙ্গে মুখ খুললেন সুনীলদের হেডস‍্যার। স্টিমাচের আশঙ্কা, ক্রিকেটের এই বাড়বাড়ন্তে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতীয় ফুটবল। ভারতকে এশিয়ান কাপে (Asian Cup) তোলার পর আবার মুখ খুললেন তিনি। গত বছরই আইপিএলের কারণে দেরিতে আইএসএলের (ISL) মরশুম শুরু হয়েছিল। স্টিমাচ চাইছেন না সেটা হোক।

এক সাক্ষাৎকারের স্টিমাচ বলেন,” ফুটবল ক্যালেন্ডার সুন্দর করে সাজানো দরকার। যে ক্যালেন্ডার এখনও আইপিএল এবং সম্প্রচারের উপর নির্ভর করে। সেখানে কিছু বলার নেই। আমরা যদি ভারতে ফুটবলের উন্নতি করতে চাই, তবে এ রকম করাটা বন্ধ করতে হবে। ফুটবল ক্যালেন্ডার অন্য কোনও কিছুর উপর নির্ভর করা উচিত নয়। ফুটবলের ক্যালেন্ডারকে কোনও ভাবেই আইপিএল বা সম্প্রচারের উপরে নির্ভর করলে চলবে না। ফুটবলের উন্নতি করতে গেলে এটা এখনই বন্ধ হওয়া দরকার। উন্নত দেশের দিকে তাকান। ওরা অন্তত ১০ মাসে ৫০টা ম্যাচ খেলে। আমার মতে, আইএসএলে অন্তত ১৮টা দলের খেলা উচিত। উন্নতি এবং অবনমন থাকতে হবে। তৃণমূল স্তরে উন্নতির ক্ষেত্রে আমরা এখনও ৮-১০ বছর পিছিয়ে আছি। ভারতীয় কোচেদের শেখানোর জন্য ভাল বিদেশি কোচ দরকার।”

আরও পড়ুন:Sourav Ganguly: ‘টি-২০ বিশ্বকাপে কারা খেলবেন? গোটা বিষয়টি দেখছেন দ্রাবিড়,’ জানালেন বিসিসিআই সভাপতি

 

 

 

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...