Saturday, April 4, 2026

ভাদু শেখ খুনে চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Date:

Share post:

ভাদু শেখ খুনের ঘটনায় চার জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। চার অভিযুক্ত – পলাশ খান, নিউটন, মাসাদ শেখ, মাহি শেখ। বীরভূমের বড়শাল পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় ৪ মূল অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। শুধু গ্রেফতারি পরোয়ানা জারিই নয়, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দিকেও এগোচ্ছে সিবিআই। যদিও সিপিআই সূত্রে জানানো হয়েছে ভাদু খুনে মূল অভিযুক্ত এবং এফআইআরে যাদের রয়েছে তারা সকলেই পলাতক। সোমবার রামপুরহাট আদালত চত্বর সহ শহরের বিভিন্ন জায়গায় গ্রেফতারি পরোয়ানার নোটিস টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।

গত ২১ মার্চ বীরভূমের বগটুই মোড়ে খুন হন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু৷ তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে বগটুই গ্রামের পূর্বপাড়ায় তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়িতে৷ সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৭ জনের।

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...