Saturday, March 14, 2026

বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি, প্রায় ৪৫ লক্ষ মানুষ ভিটেমাটি-ছাড়া; মৃত ৩২

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি,ঢাকা: বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। একনাগাড়ে হয়েই চলেছে বৃষ্টি।সময় যত গড়াচ্ছে বন্যাবিপর্যস্ত বাংলাদেশের পরিস্থিতি ততই অবনতি হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর মিলেছে। বন্যার জলে ভেসে গিয়েছে অসংখ্য ঘরবাড়ি। অন্তত ৪৫ লক্ষ মানুষ ভিটেমাটি-ছাড়া। উদ্ধারকার্যে হাত লাগিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। বিভিন্ন এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার করে নিরাপদে নিয়ে যাচ্ছে তারা।

সাধারণ মানুষের মধ্যে খাবারের জন্য হাহাকার। যদিও স্থানীয় প্রশাসন দুর্গত মানুষকে শুকনো খাবার দিয়ে সাহায্য করছে। বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ বিষয়ক মন্ত্রী এনামুর রহমান জানান, মেঘালয় ও অসমের প্রবল বৃষ্টিতে বাংলাদেশে বন্যা দেখা দিয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা সিলেট ও সুনামগঞ্জের। গোটা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই দুই অঞ্চল। সিলেটে রেল যোগাযোগ স্তব্ধ। বন্ধ বিমান ওঠানামাও। গত ১২২ বছরে এমন পরিস্থিতি দেখেনি বাংলাদেশের মানুষ।

আরও পড়ুন- WBPS-WBCS-এ ২০০ নিয়োগ, রাজ্য পুলিশ সার্ভিসের জন্য পৃথক সংগঠন গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

বন্যার জলে তড়িতাহত হয়ে শুধু সিলেটে মৃত্যু হয়েছে ৯ জনের। গোটা দেশে তড়িতাহত হয়ে ২১ জন মারা গিয়েছেন। সিলেট, সুনামগঞ্জ, ব্রাহ্মণবেরিয়া ও বাংলাদেশের উত্তর অংশে ভয়াবহ পরিস্থিতি। সরকারের পক্ষ থেকে সাবধান করা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টাতেও পরিস্থিতি বদলের কোনও লক্ষণ নেই। মেঘালয়ের পাহাড় থেকে জল নেমে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

সিলেটে অন্তত ৩ লক্ষ মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। বন্যাকবলিত অঞ্চলে আটকে কমপক্ষে ১৬ লক্ষ শিশু।যাদের উদ্ধার করা সম্ভব হয়নি, এমন অনেকেই বাড়ির ছাদে আশ্রয় নিয়ে কোনও মতে দিন কাটাচ্ছেন। খাবার নেই, পানীয় জল নেই, প্রয়োজনীয় ওষুধ নেই। জলের নীচে হাসপাতালও। মোবাইল ও ইন্টারনেট সংযোগও নেই বহু জায়গায়। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের বন্যা বিধ্বস্ত এলাকাগুলিতে।

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...