Saturday, April 4, 2026

দুর্গাপুজোর আর বাকি ১০০ দিন, কুমোরটুলিতে ব্যস্ততা তুঙ্গে  

Date:

Share post:

করোনার কারণে বিগত দুবছর সেভাবে ব্যস্ততা চোখে পড়েনি কুমোরটুলিতে।কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই  কুমোরটুলির শিল্পীরা আশাবাদী, এবার তাঁরা ভালো দামের প্রতিমার বরাত পাবেন। সেই আশায় বুক বেঁধে শিল্পীরা প্রতিমা গড়ছেন। দুর্গাপুজোর আর বাকি প্রায় ১০০ দিন। সাধারণত রথের দিনের পর থেকেই কুমোরটুলির মৃৎশিল্পীদের কাছে ঠাকুরের বায়না আসতে শুরু করে৷ কিন্তু  কুমোরটুলির শিল্পীরা রথের জন্য বসে না থেকে প্রতিমা তৈরির কাজ অনেকটাই এগিয়ে রেখেছেন বলে জানান। মৃৎশিল্পীদের বক্তব্য, গত দু বছর করোনার কারণে ক্ষতির মুখে পড়েছিলেন। বায়না দিয়েও শেষ পর্যন্ত অনেক পুজো কমিটি প্রতিমা নিয়ে যায়নি। তবে এবছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। শিল্পীরা আশাবাদী, রথের পর থেকে বায়না আসতে শুরু করবে৷

সম্প্রতি করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা বাড়লেও, টিকা নেওয়ার প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। তাই পুজো উদ্যোক্তাদের থেকে শুরু করে থিমমেকাররা, সকলেই আশাবাদী। কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। বিশ্বের মঞ্চে সেরার স্বীকৃতি পাওয়ার সাফল্য উদযাপন করতে রাজপথে নেমেছিল কলকাতার ছোট থেকে বড় সব পুজো কমিটির সদস্য এবং শিল্পীরা। সেই শোভাযাত্রা দেখতে উপচে পড়েছিল ভিড়। আর তারপর থেকেই যেন পুজো নিয়ে বাড়তি আশা তৈরি হয়েছে মানুষের মধ্যে। ফলে এ বারের পুজো যে অনেক বড় আকারে হবে এবং তা দেখতে অন্য রাজ্য বা দেশ-বিদেশ থেকেও মানুষ আসতে পারেন, তা অনুমান করাই যায়।

পুজোর মাত্র ১০০ দিন বাকি থাকায় কাজও শুরু হয়ে গিয়েছে মণ্ডপে মণ্ডপে। ঠিক হয়ে গিয়েছে থিম। কোথাও কোথাও ইনস্টলেশনের কাজও শুরু হয়েছে। কিন্তু সময় এখনও অনেক বাকি, তাই এতদিন আগে বেশিরভাগ পুজো কমিটির সদস্যরাই থিম প্রকাশে অনিচ্ছুক।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...