Saturday, March 14, 2026

ত্রিপুরার ভোট প্রহসনে সুরক্ষিত নয় পুলিশও, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি কুণালের

Date:

Share post:

ত্রিপুরায় উপনির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্র লুণ্ঠনের এক কুৎসিত ছবি দেখলো গোটা দেশ। যেখানে বিরোধী দল, সাধারণ মানুষ তো দূরের কথা। সুৰক্ষিত নয় পুলিশও। আক্রান্ত সাংবাদিককরা। প্রহৃত প্রবীণ নাগরিকরাও। এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সরকার ফেলে দিয়ে নতুন ভাবে মানুষের রায় নেওয়ার বিষয়টি তুলে ধরেছেন।

এদিন সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন—

ত্রিপুরায় চার কেন্দ্রে উপনির্বাচনের নামে প্রহসন হয়েছে। গতকাল রাত থেকে আজ ভোটের দিন সন্ত্রাস, রিগিং, ছাপ্পা দিয়েছে বিজেপির গুন্ডারা।

ভোট লুঠ করতে আসা গুন্ডারা ছুরি মারছে পুলিশকে। যিনি পরিবার নিয়ে ভোট দিতে গিয়েছিলেন। ত্রিপুরায় পুলিশ সুরক্ষিত নয়। বিজেপি বুঝতে পেরেছে তাদের পায়েরতলায় মাটি নেই। ভয় পেয়ে গিয়েছে। তাই সন্ত্রাসকে হাতিয়ার করেছে। পুলিশ ডিউটিতে গেলে কাজ করতে দিচ্ছে না। আর ভোট দিতে গেলে ছুরি মারছে। এটা ত্রিপুরায় বিজেপির গণতন্ত্রের কলঙ্ক। গণতন্ত্রের লজ্জা। যে রাজ্যের পুলিশকে ছুরি খেতে হয়, সেই রাজ্যের আইন-শৃঙ্খলা বলে কিছু থাকে?

ত্রিপুরার সাংবাদিকরাও আক্রান্ত। সত্যি ঘটনা তুলে ধরতে যাওয়ার মারধর করা হয় সাংবাদিককে। মোবাইল, ক্যামেরা ভেঙে দেওয়া হয়। মাথা ফাটিয়ে দেওয়া হয়।

বয়স্ক পরিবর্তনকামী মানুষকে বুথ পর্যন্ত আসতে দেওয়া হয়নি। বিজেপির নির্দেশে দুষ্কৃতীদের হাত ধরে ভুতুড়ে ভোটার ডেকে এনে পরিকল্পিত ভাবে ছাপ্পা চলেছে বুথে বুথে।

তৃণমূলের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। আমাদের প্রার্থী আক্রান্ত, কর্মী আক্রান্ত, সাধারণ মানুষ আক্রান্ত। গাড়ি ভাঙচুর হচ্ছে। বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে। ভোটারদের ভয় দেখানো হচ্ছে। কোথায় মানবাধিকার কমিশন? কোথায় এখন ৩৫৬ ধারার হুমকি? কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কমিশন এখন কোথায়?

ভয়ঙ্কর পরিস্থিতি। আমার এই ঘটনার তীব্র নিন্দা করি। ত্রিপুরায় ভোট হয়নি। বিজেপির নৈতিক পরাজয় হয়েছে। অবিলম্বে মুখ্যমন্ত্রীর উচিত সরকার ফেলে দিয়ে নতুন করে মানুষের রায় নেওয়া।

ত্রিপুরায় বাস্তবে মুখ্যমন্ত্রীর মুখ বদল হয়নি, মুখোশ বদল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’বার উপনির্বাচনের প্রচারে যেতেই বিজেপির ভিত নড়ে গিয়েছে। ত্রিপুরা থেকে বিজেপিকে সরিয়েই ছাড়বে তৃণমূল। বিজেপি বিরোধী বিকল্প শক্তি তৃণমূল বলেই আমাদের প্রার্থীর উপর এমন হামলা চালিয়েছে। বাকি বিরোধীদের খুঁজে পাওয়া যায়।

 

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...