Wednesday, June 24, 2026

Birmingham: অর্থ বাঁচাতে কুকুরের খাবার খাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী !

Date:

Share post:

পড়াশোনা করে বড় হওয়ার লক্ষ্যে অনেক সময় নিজেদের বাড়ি ঘর ছেড়ে হোস্টেলে (Hostel)থাকতে হয় পড়ুয়াদের। হোস্টেলের ভাড়া দেওয়ার পর যে সীমিত ভাতা (Allowance) হাতে থাকে তার থেকে সাশ্রয়ের কল্পনা করেন অনেকেই। কিন্তু সেটাও সম্ভব হয় না। অতিরিক্ত অর্থ উপার্জন করার লক্ষ্যে অনেকেই পড়াশোনা করার পাশাপাশি চাকরি(Part Time Job) করেন। কিন্তু তাতেও কুলোয় না। তাই যেভাবে হোক একটু সঞ্চয় করার আশায় নানা রকমের পদক্ষেপ করতে হয়। অনেকেই নিজেদের খাওয়া দাওয়া নিয়ে আপোষ করেন। যাতে সেইভাবে কিছুটা হলেও সাশ্রয় বা সঞ্চয় হয়। আর এই ঘটনা নিয়ে সম্প্রতি ভাইরাল হয়েছেন এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কাহিনী। অর্থ বাঁচানর আশায় কুকুরের খাবার খেয়ে দিন কাটাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র (university student)। তিন বেলার খাবারের ক্ষেত্রেই তিনি বদলে ফেলেছেন রুটিন। সকালের টিফিন, দুপুরের খাবার এবং রাতের খাবারের মেনুতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেখেছেন কুকুরের খাবার। এই ভাবেই দিন কাটাচ্ছেন তিনি। এই কথা পড়ুয়া স্বীকার করে নেওয়ার পর থেকেই ভাইরাল(Viral) হয়েছে গোটা ঘটনা।

ছাত্রের এই স্বীকারোক্তি পড়ে অনেকেই হতবাক হয়ে যান। একজন লিখেছেন, “সস্তা কুকুরের খাবারে ভারী উপাদান থাকে, যা হজম করা কঠিন।” অনেকেই বলছেন এই ধরনের খাবার মানুষের খাদ্য হতেই পারে না। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তাঁর একটি নোটে লিখেছেন, “এই মুহূর্তে আমি একজন ছাত্র। নানা সমস্যায় মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলাম। তাই আমি বিনামূল্যে কুকুরের খাবার খেতে শুরু করি। এটি শুরু হয়েছিল যখন আমার বন্ধু আমাকে কুকুরের খাবার খেতে চ্যালেঞ্জ করেছিল।” তিনি জানিয়েছেন যে দিনে অন্তত একবার কুকুরের খাবার(Dog food) তাঁর পছন্দের তালিকাতেই আছে। এভাবেই দিন কাটাচ্ছেন তিনি।



Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...