Friday, February 20, 2026

UP: যোগী রাজ্যে ফের অসম্মানিত মহিলা, শিক্ষিকাকে জুতোপেটা প্রধান শিক্ষকের

Date:

Share post:

বিজেপি (BJP) শাসিত উত্তরপ্রদেশের (Uttarpradesh)আসল ছবি উঠে এল সোশ্যাল মিডিয়ায়। যোগী রাজ্যে নিন্দনীয় ঘটনার জেরে সরব শিক্ষামহল। স্কুলের এক শিক্ষিকাকে শারীরিক নির্যাতন করলেন প্রধান শিক্ষক। সবার সামনে জুতোপেটা করার ভিডিও নিমেষে ভাইরাল (Viral Video)। উত্তরপ্রদেশের একটি স্কুলের এই ঘটনায় গ্রেফতার প্রধান শিক্ষক।

ফের যোগী রাজ্যে মহিলাকে অসম্মান, হেনস্থা করার ছবি এল প্রকাশ্যে। সবার সামনে স্কুলের মধ্যে শিক্ষিকার গায়ে হাত তুললেন প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির (Lakhimpur Kheri) একটি প্রাথমিক বিদ্যালয়ে। প্যারা টিচার সীমা দেবীকে মারধরের অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক অজিত কুমার বর্মার (Ajit Kumar Varma) বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে বরখাস্ত করা হয়েছে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ছাত্রছাত্রী ও সহকর্মীদের সামনেই ওই শিক্ষিকা ও প্রধান শিক্ষকের মধ্যে বচসা বাধে। এরপরই উত্তেজিত প্রধান শিক্ষক ওই মহিলার গায়ে হাত তোলেন বলে জানা যায়। কিন্তু কেন এভাবে সহকর্মীর গায়ে হাত তুললেন অভিযুক্ত? প্রত্যক্ষদর্শীরা বলছেন স্কুলে উপস্থিতি নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এদিন সীমা দেবী স্কুলে পৌঁছলে প্রধান শিক্ষক জানান, তিনি উপস্থিতির স্বাক্ষর করতে পারবেন না। এরপরেই বিষয়টিকে নিয়ে বচসা শুরু হয়। এবং মেজাজ হারিয়ে জুতো দিয়ে মহিলা সহকর্মীকে পেটান অভিযুক্ত অজিত কুমার বর্মা। লখিমপুর খেরির শিক্ষা অধিকারী লক্ষ্মীকান্ত পাণ্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ইতিমধ্যেই বিরোধীরা উত্তরপ্রদেশের সরকারের বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করেছেন। বারবার কেন মহিলাদের অসম্মান করার ঘটনা মাথাচাড়া দিয়ে উঠছে, তা নিয়ে কাঠগড়ায় যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার।



spot_img

Related articles

মোদির AI বিশ্বমঞ্চে জামা খুলে বিক্ষোভ! কর্মীদের সমর্থন কংগ্রেসের

ভারতের সঙ্গে কীভাবে আমেরিকার শর্তে হল বাণিজ্য চুক্তি (trade deal)? কেন মার্কিন নীতি মেনে নিয়ে ভারতের কৃষকদের স্বার্থ...

শেষ ইচ্ছে মতোই কেওড়াতলায় অনাড়ম্বর শেষকৃত্য সাহিত্যিক শঙ্করের

চোখের জলে শেষ বিদায়। সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের (Manishankar Mukhopadhyay) ইচ্ছে অনুযায়ী, রাখা হল না তাঁর  দেহ। শুক্রবারই কলকাতার...

বিরিয়ানি ব্যবসায়ীর স্ত্রীর হুমকি অডিও ঘিরে তোলপাড় বারাকপুর!

"গুলি করে মার্ডার করে দেব, বড়জোর ছ'মাসের জেল হবে, আমি তিন মাসেই বেরিয়ে আসব"— ফোনের ওপারে এক মহিলার...

DA-র দাবি নিয়ে ফের সুপ্রিম-মামলা: দায়ের কর্মচারি সংগঠনের

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র দাবি নিয়ে ফের একবার মামলা সুপ্রিম কোর্টে। আদতে যেখানে সুপ্রিম নির্দেশ মেনে রাজ্য...