Wednesday, June 24, 2026

পূর্ণ নিরাপত্তার সঙ্গে ৩০ জুন শুরু হচ্ছে অমরনাথ যাত্রা : মোদি

Date:

Share post:

আগামী ৩০ জুন শুরু হচ্ছে অমরনাথ যাত্রা (amarnath yatra) । পূণ্যার্থীদের সুবিধার এবং নিরাপত্তার কথা মাথায় রেখে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। রবিবার এ কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । এদিন ছিল প্রধানমন্ত্রীর ৯০তম ‘মন কি বাত’ রেডিও বার্তা (90 th Mann ki Baat) । প্রধানমন্ত্রী এদিনের রেডিও বার্তায় বললেন, ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। জরুরি অবস্থার বর্ষপূর্তির আবহে সেদিনের সেই ঘটনাকে অন্ধকারাচ্ছন্ন বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন সে সময়ে দেশ স্বৈরতন্ত্রের জীবনে ফিরে গিয়েছিল। গণতন্ত্রের শ্বাসরুদ্ধ করা হয়েছিল। মোদি বলেন, ‘‘গণতন্ত্রকে পিষে দেওয়ার চেষ্টা হয়েছিল। দেশের মানুষ জরুরি অবস্থাকে দূরে সরিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। সেদিন গণতন্ত্রের কাছে স্বৈরতন্ত্র হেরেছিল। অতীতের সেই সব দিন ভোলা যায় না’’ । যদিও প্রধানমন্ত্রী এদিন জরুরি অবস্থার কথা তার ভাষণে তুলে ধরলেও কংগ্রেসের নাম করেননি।

শুধু জরুরি অবস্থার কথাই নয় প্রধানমন্ত্রী মহাকাশ গবেষণা ক্ষেত্র ও ক্রীড়া জগতে ভারত সুনামের সঙ্গে এগিয়ে চলেছে। সে কথাও বলতে ভোলেননি ক্রীড়াবিদ মিতালী রাজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি বলেছেন মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারত প্রভুত উন্নতি সাধন করেছে । বিশ্বের দরবারে ভারতের স্থান শীর্ষস্তরে পৌঁছে গিয়েছে। সেই সঙ্গে ভারতের সম্মানকে বিশ্বের দরবারে গৌরবান্বিত করার জন্য সকল ক্রীড়াবিদকে আন্তরিক অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...