Saturday, April 4, 2026

অবাধ -শান্তিপূর্ণ ভোট হল ঝালদা, চন্দননগর ও পানিহাটি সহ ৬টি পুর ওয়ার্ডে 

Date:

Share post:

রবিবার ৬ টি পুর ওয়ার্ডে (West Bengal Bypoll 2022) ভোটগ্রহণ হল। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সর্বত্রই ভোটগ্রহণ অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে । কোথাও কোনো অশান্তি ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি । ফলপ্রকাশ আগামী বুধবার।

এদিন দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ভোট হয়েছে। পুরভোটের সময় এই ৪টি ওয়ার্ডে নির্বাচন স্থগিত হয়ে গিয়েছিল। অন্যদিকে ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ও পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ায়, এই ২টি ওয়ার্ডেও উপনির্বাচন হয়। ঝলদায় তপন কান্দুর জায়গায় এবার কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাঁর ভাইপো মিঠুন কান্দু। এই নির্বাচনে মিঠুনকে সমর্থন করেছে ফরওয়ার্ড ব্লক।তৃণমূলের হয়ে লড়েছেন জগন্নাথ রজক। বিজেপির প্রার্থী ছিলেন পরেশচন্দ্র দাস। অন্যদিকে, পানিহাটিতে অনুপম দত্তর জায়গায় তৃণমূলের পক্ষ থেকে ভোট লড়ছেন তাঁরই স্ত্রী মীনাক্ষি দত্ত।

সকাল থেকে সর্বত্রই ভোটাররা উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে থেকে থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করেও ভোট দিয়েছেন সকলে।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...