Friday, April 3, 2026

কেন্দ্রীয়ভাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভর্তির প্রক্রিয়া স্থগিত শিক্ষা দফতরের

Date:

Share post:

কেন্দ্রীয়ভাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়ায়(Centralished online admission) আপাতত স্থগিতাদেশ জারি করল রাজ্য শিক্ষা দফতর(Education Department)। মঙ্গলবার সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের(VC) সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu)। সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি হবে না।

মঙ্গলবার সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, রাজ্যের শিক্ষা দফতর চাইছে এই প্রক্রিয়া লাগু করার আগে নির্দিষ্ট কিছু তথ্য ও বস্তুনিষ্ঠ পরিকল্পনার পথে হেঁটে তবেই তা কার্যকরী করা হোক। এমন সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের সুবিধার দিকটিও ভাবা হয়েছে। ফলে পড়ুয়াদের কথা মাথায় রেখে এই বছর আর অনলাইনে কেন্দ্রীয়ভাবে ভর্তির পথে হাঁটছে না রাজ্য শিক্ষা দফতর। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, গোটা প্রক্রিয়া সম্পন্ন হতে এখনও বেশ কয়েকমাস সময় লাগবে। এই অবস্থায় নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। ফলে ভর্তি প্রক্রিয়ায় সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে। যার জেরেই নির্ভুল পদক্ষেপের লক্ষ্যে আগামী বছর থেকে হবে কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়া।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...