Saturday, April 4, 2026

বিনয় মিশ্রর নামে হুলিয়া জারি সিবিআইয়ের, খোঁজ দিলে মিলবে ১ লক্ষ টাকা !

Date:

Share post:

অভিযুক্ত বিনয় মিশ্রের নাগাল পাওয়া যাচ্ছে না কোনওভাবেই। বিনয় মিশ্রর নামে হুলিয়া জারি করল সিবিআই। সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফ থেকে এই হুলিয়া জারি করা হয়েছে। গরু ও কয়লা পাচারকাণ্ডে নাম জড়িয়েছে বিনয় মিশ্রের। অভিযোগ, এই দুই পাচারকাণ্ডে প্রভাবশালীদের সঙ্গে টাকার লেনদেনের অন্যতম মাধ্যম ছিলেন বিনয় মিশ্র। সেই বিনয় মিশ্রকে ধরতে শেষ পর্যন্ত বিজ্ঞাপনের আশ্রয় নিল সিবিআই। বলা হয়েছে কোনও ব্যক্তি যদি বিনয় মিশ্রের খোঁজ দিতে পারেন তাকে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

আরও পড়ুন- আবেগ নয়, পাহাড়ের উন্নতিতে বাস্তব পদক্ষেপ করতে হবে: GTA-র ভোটে জিতে বার্তা অনীত থাপার

একটি সংবাদপত্রে বিনয় মিশ্রের নাম, ঠিকানা সম্বলিত বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।বিজ্ঞাপনে তার চেহারার বর্ণনাও দেওয়া হয়েছে। গড়ন মাঝারি, উচ্চতা ১৬৫ সেন্টিমিটার, জন্ম ১৯৮৫ সালের ১০ অগাস্ট। সন্ধান জানানোর জন্য দেওয়া হয়েছে ফোন নম্বর এবং  সিবিআই দফতরের ঠিকানা। পাশাপাশি ২৪ ঘণ্টা ফোন নম্বর খোলা থাকবে জানানো হয়েছে তদন্তকারী সংস্থার তরফে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...