Saturday, April 4, 2026

আবেগ নয়, পাহাড়ের উন্নতিতে বাস্তব পদক্ষেপ করতে হবে: GTA-র ভোটে জিতে বার্তা অনীত থাপার

Date:

Share post:

পাহাড়ের জিটিএ নির্বাচনে এবার ভালো ফল তৃণমূলের। তবে, সবচেয়ে বেশি আসন পেয়েছে অনীত থাপার (Anit Thapa) ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM)। আর জেতার পরেই আবেগ নয়, পাহাড়ে উন্নয়নকে প্রাধান্য দিলেন অনীত। গত কয়েক বছর ধরে ‘গোর্খাল্যান্ড’ ইস্যুকে যে কোনও ভোটের আগে উসকে দিয়ে রাজনৈতিক ফায়দা তুলেছে বিজেপি (BJP)। কিন্তু পাহাড়ের উন্নয়নে তাদের টিকি খুঁজে পাওয়া যায়নি। উল্টে রাজ্য সরকার পাহাড়ের মানুষের পাশে থেকে কাজ করে গিয়েছে। এবার তাই বাংলা ভাগের ললিপপে ভোলেনি পাহাড়। ভোট দিয়েছে স্থানীয় দলগুলিকে, বাংলার শাসকদলকে। যাতে পাহাড়ে শান্তি বজায় থাকে, উন্নয়ন হয়।

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার পরেই আসন পেয়েছে হামরো পার্টি। সদ্য আত্মপ্রকাশ করেছে এই দল। তবে, গোর্খাল্যান্ডের ইস্যু তাদেরও নেই। দার্জিলিং ও কালিম্পং জেলায় GTA ভোট অনুষ্ঠিত হয় গত রবিবার। বুধবার ভোটের ফলাফল প্রকাশিত হতেই দেখা গেল অনীত থাপার নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে।

পাহাড়ের ভোটে মোট আসন সংখ্যা রয়েছে ৪৫ টি। এরমধ্যে দার্জিলিং এলাকায় ২২টি এবং কালিম্পং এলাকায় রয়েছে ২৩টি আসন। ফল প্রকাশের পর দেখা গেল গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা জয় পেয়েছে ২৬ টি আসনে। অজয় এডওয়ার্ডয়ের নেতৃত্বাধীন হামরো পার্টি জয় পেয়েছে ৮টি আসনে, তৃণমূল পেয়েছে ৫টি ও নির্দল প্রার্থীরা ৬ টি আসনে জয়লাভ করেছে।* ইতিমধ্যেই ৫ নম্বর সমষ্টি আসনে নির্দল প্রার্থী হিসাবে জিতে আসা রাজেশ চৌহান গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগদানের কথা জানিয়ে দিয়েছেন। এরফলে *গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার আসন বেড়ে দাঁড়িয়েছে ২৭ টি।

জয়ের পর অনীত থাপা জানান, ২০১৭ সাল থেকে একটি লক্ষ্য নিয়ে লড়াই করছেন তাঁরা। তাঁদের মূল লক্ষ্য শান্তির বাতাবরণ বজায় রাখা। শান্তির পথে পাহাড়ের উন্নতি ও সম্বৃদ্ধি ঘটানো। সবার কাছে অনুরোধ, শান্তি বজায় রাখুন।

হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড এই ফলাফল নিয়ে বলেন, “এতদিন লালকুঠিতে সেভাবে বিরোধী ছিল না। আমরা প্রধান বিরোধী হিসাবে রয়েছি। মানুষের রায় মেনে নিয়ে বলছি, যাঁরা আমাদের ভোট দিয়েছে এবং যাঁরা দেননি সবাইকে ধন্যবাদ। মানুষের সঙ্গে থেকেই কাজ করব।“

পাহাড়ের নির্বাচনে কোনও দিল্লির দল নয়, প্রাধান্য পেয়েছে আঞ্চলিক দল ও বাংলার শাসকদল। সবারই লক্ষ্য পাহাড়ের শান্তি ও সমৃদ্ধি। আর এই প্রবণতা থেকেই স্পষ্ট, বাইরের উস্কানিতেই পাহাড়ের বিভাজনের রাজনীতি, হিংসার আগুন ছড়িয়েছিল। কিন্তু অনীতের ভাষায়, পাহাড়ে উন্নয়নের স্বার্থে এবার আবেগ নয়, বাস্তব সম্মত রাজনীতিতে এগোবেন তাঁরা।

আরও পড়ুন- দুর্নীতির অভিযোগ, পদ খোয়ালেন শাসনের তৃণমূল অঞ্চল সভাপতি

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...