Wednesday, June 24, 2026

বিধায়ক কেনাবেচাতেও লাগবে GST! মুখফস্কে বিপাকে নির্মলা, কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

এবার থেকে জিএসটি দিতে হবে ঘোড়া কেনাবেচার জন্যও! খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman) ঘোষণা করলেন এমনই। তাঁর বক্তব্য ঘোড়া কেনাবেচাকেও ২৮ শতাংশ জিএসটির(GST) আওতায় আনা হতে পারে। সাংবাদিক সম্মেলনে মুখ ফস্কে এমনটাই বলে ফেললেন নির্মলা। মহারাষ্ট্রের(Maharastra) সাম্প্রতিক টানাপোড়েনে ঘোড়া কেনাবেচা(Horse Trading) শব্দটি অত্যন্ত প্রসঙ্গিক হয়ে উঠেছে এহেন পরিস্থিতির মাঝেই নির্মলার এই মন্তব্যে স্বাভাবিকভাবেই শুরু হল বিতর্ক।

আসলে ক‌্যাসিনো, অনলাইন গেমিং, ঘোড়দৌড়ের মাঠ কিংবা লটারির উপর ২৮ শতাংশ জিএসটি নিয়ে আলোচনার সময় অর্থমন্ত্রী ভুল করে ঘোড়দৌড় (হর্স রেসিং) বলতে গিয়ে ঘোড়া কেনাবেচা (হর্স ট্রেডিং) বলে ফেলেন। নির্মলার এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় রসিকতা। কেউ বলে ওঠেন, এর উপর জিএসটি চাপালে আপনার নিজের দলই বিপাকে পড়বে। কেউ আবার বলেন, বিধায়ক কেনাবেচায় জিএসটি চালু হলে ভালই হবে, সাধারণ মানুষের করের টাকা কিছুটা হলেও বেঁচে যাবে।

রাজনৈতিক মহলও কটাক্ষ করতে ছাড়েননি নির্মলাকে। তৃণমূলের কটাক্ষ, “বিজেপি কি এবার রোজগারের বিকল্প কোনও রাস্তা খুঁজছে? দেশকে সম্ভাব্য সবদিক থেকে লুটে নেওয়ার পর পিঁয়াজ-রসুন না খাওয়া মন্ত্রী আবার এখন হর্স ট্রেডিংয়েও জিএসটি কার্যকর করতে চাইছেন।” কংগ্রেস নেতা পবন খেরা বিজেপির মন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “আমি জানতাম নির্মলা সীতারমনজির ব্যালটবাক্সের বাইরে চিন্তা করার ক্ষমতা আছে।” কংগ্রেস সেক্রেটারি ভিনীত পুনিয়া বলেন “আমরা নির্মলা সীতারামন জির এই হর্স ট্রেডিংইয়ে জিএসটি আরোপের পদক্ষেপকে স্বাগত জানাই”। সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, “তবে কি সত্যি বেরিয়ে এলো? হর্স ট্রেডিংইয়ে জিএসটি?”


Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...