Saturday, April 4, 2026

আমাকে ফাঁসানো হয়েছে, সময় এলে সব ষড়যন্ত্রকারীদের নাম বলব : দাবি আনারুলের

Date:

Share post:

বগটুইয়ের ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছিল গোটা রাজ্য।শেষ পর্যন্ত ওই ঘটনায় গ্রেফতার করা হয় অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনকে। বৃহস্পতিবার সেই আনারুল হোসেনই বিস্ফোরক অভিযোগ করলেন, তাঁকে ফাঁসানো হয়েছে, সময় এলে সব ষড়যন্ত্রকারীদের নাম বলবেন। বৃহস্পতিবার তাঁকে রামপুরহাট সংশোধনাগার থেকে সিউড়ি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। সেই সময়েই আনারুল এই দাবি করেন

এদিন তাঁর দাবি, ঘটনাস্থল থেকে তাঁর বাড়ি ৫-৭ কিলোমিটার দূরে। ওই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন। কিন্তু ষড়যন্ত্রকারী কারা?  এই প্রশ্নের উত্তরে আনারুল বলেন, ‘ষড়যন্ত্রকারী কিছু আছে। সময়ে নাম বলব।’ যদিও এই কথা উড়িয়ে দিয়েছেন বগটুইকাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখ। তিনি বলেন, ‘নিজেকে বাঁচাতে মিথ্যা বলছেন আনারুল।’

এর আগেও একই দাবি করেছেন আনারুল হোসেন।তখন তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি আত্মসমর্পণ করেছেন। কখনও নিজেকে নির্দোষ দাবি করে, তাঁকে ঘটনার সঙ্গে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তুলেছিলেন আনারুল। এবার ষড়যন্ত্রকারীদের নাম ফাঁস করে দেওয়ার অভিযোগ আনারুলের মুখে।

আরও পড়ুন- পরিত্যক্ত হাসপাতাল থেকে ২ মহিলা-সহ ৪ জনের দেহ উদ্ধার

 আনারুল নিজেকে নির্দোষ দাবি করলেও সম্প্রতি, সিবিআইয়ের চার্জশিটে বলা হয়েছে, তৃণমূল নেতা আনারুল হোসেনের উস্কানিতেই বগটুই হত্যাকাণ্ড ঘটে। এমনকি, বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের পর পুলিশের দেরিতে পৌঁছনোর নেপথ্যেও আনারুলের ভূমিকা ছিল।বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার বক্রব্য, ‘আনারুলের হিম্মত থাকলে দোষীদের নাম বলে দিন। আমাদের মনে হয় সিবিআই সঠিক তদন্ত করছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...