Friday, June 26, 2026

দাম কমলো বাণিজ্যিক গ্যাসের, অপরিবর্তিত ১৪ কেজি সিলিন্ডারের দাম

Date:

Share post:

চাপে পড়ে শেষমেশ দাম কমাতে বাধ্য হল কেন্দ্র। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে আজ থেকে কমলো বাণিজ্যিক রান্নার গ্যাসের (Commercial cylinder rates) দাম। এক ধাক্কায় প্রায় ২০০ টাকা কমছে দাম। দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ১৯ কেজির রান্নার গ্যাসের দাম কমছে ১৮২ টাকা। যদিও অপরিবর্তিত থাকছে ১৪ কেজির রান্নার গ্যাসের দাম।


আরও পড়ুন: দুবছর পর পুরীতে ফের রথের রশিতে টান


তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ১ জুলাই থেকে ১৯ কেজির রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও দেশজুড়ে একই মাত্রায় দাম কমছে না। কলকাতায় দাম কমছে সিলিন্ডার প্রতি ১৮২ টাকা। নতুন দাম হল ২১৪০ টাকা।


তবে এখনই ১৪ কেজির রান্নার গ্যাসের (Domestic LPG cylinder) দাম কমার কোন সম্ভাবনা নেই। গত ১৯ মে থেকে রান্নার সিনিন্ডারের কোনও হেরফের ঘটেনি। এখন ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১০২৯ টাকা।

 


Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...